শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

‘যাত্রী’ দিয়ে ফিরছেন ঐশী

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমার নাম ‘যাত্রী’। পরিচালনা করবেন আসিফ ইসলাম। যিনি ‘নির্বাণ’ নির্মাণ করে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। সে নির্মাতার ক্যামেরার সামনেই দাঁড়াতে চলেছেন ঐশী।


নতুন সিনেমা নিয়ে দৈনিক রূপালী বাংলাদেশকে ঐশী বলেন, ‘কিছুদিন আগে সিনেমাটিতে যুক্ত হয়েছি। শহর কেন্দ্রিক গল্পে এটি নির্মিত হচ্ছে, যা একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের গল্প। আমি সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করব। শীত শুরু হলেই শুটিং শুরু হবে। তবে আমার বিপরীতে কে থাকছেন তা আপাতত বলা যাবে না। যেহেতু সময় নিয়ে সিনেমাটিতে যুক্ত হয়েছি আশা করছি দর্শকরা ভালো কিছুই পেতে যাচ্ছেন।’


দীর্ঘদিন ধরে অজ্ঞাত কারণে আটকে রয়েছে ঐশী অভিনীত রায়হান রাফির নির্মাণে ‘নূর’ সিনেমাটি। বারবার মুক্তির আভাস মিললেও এখন পর্যন্ত আলোর দেখা মেলেনি। এ সিনেমাতে ঐশীর সঙ্গে আছেন আরিফিন শুভ। কবে সিনেমাটি মুক্তি পাবে অবগত নন ঐশীও। বললেন, ‘যতদূর জানি একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমার স্বত্ব কিনে নিয়েছে। এখন তারাই বলতে পারবেন কবে মুক্তি পাবে। তবে মাঝে যোগাযোগ হয়েছিল। ডাবিংয়ে একটু কারেকশন করতে হবে এবং একদিন প্যাচওয়ার্ক শুটিং করতে হবে। যখন আমার কাছে সময় চেয়েছিল তখন আন্দোলন চলমান ছিল।’



মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (২০১৮) খেতাব নিয়ে শোবিজে পা রেখেছিলেন ঐশী। এরপর বড় আয়োজনের সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে ঢালিউডে অভিষেক। প্রশংসা কুড়িয়েছেন ‘আদম’ সিনেমায় কাজ করে। এরপরও তাকে সিনেমায় সেভাবে পাওয়া যায়নি। কাজ না পাওয়ার কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘কাজ পাই না বিষয়টা তেমন না। ইন্ডাস্ট্রিতে শিল্পী খুব একটা বেশি না। ঘুরেফিরে একই গল্প অনেকের কাছে যায়। আমাদের হাতেগোনা কয়েকজন নায়িকা। আরও বেশি শিল্পী দরকার। অনেক বেশি শিল্পী হলে মনে করতাম কাজ আসে না। সেই সুযোগও নেই। শুরু থেকেই আমি বেছে বেছে কাজ করছি। ছোটবেলা থেকেই আমার ডিকশনারিতে তাড়াহুড়ো বিষয়টা নেই। অনেকেই বলে কাজে এত গ্যাপ কেন নিচ্ছি। কিন্তু প্রতিটি শিল্পীর নির্দিষ্ট একটা কাজের পরিকল্পনা থাকে। কারো কথায় কান না দিয়ে বুঝেশুনে পা ফেলছি।’


গেল বছরের ডিসেম্বরে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ঐশী। তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত বলা আপাতত বারণ। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ঐশী। বললেন, ‘আমি কোনো কাজের স্বত্তাধিকারী না যে চাইলেই বলে দিতে পারব। যখন টিম থেকে জানানোর অনুমতি পাবো তখনই বলতে পারি। শিগগিরই কাজটি শুরু হচ্ছে।’



আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই