শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১১ আগস্ট ২০২৫ | হালনাগাদ:সোমবার ১১ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


হাসপাতালে ভর্তি।

আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

কাতার প্রবাসী ছেলে রুবেল মৃধার স্ত্রী তানজিলা বেগম ও তার স্বজনরা বৃদ্ধ শ্বশুর দেলোয়ার মৃধাকে (৮০) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শ্বশুরকে স্বজনরা উদ্ধার করে আমতলী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় শ্বশুর সোমবার দুপুরে পুত্রবধু ও তার স্বজনদের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃদ্ধ শ্বশুরকে নির্যাতনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গেড়াবুনিয়া গ্রামে রবিবার রাতে।

জানাগেছে, উপজেলার গেড়াবুনিয়্ াগ্রামের বৃদ্ধ দেলোয়ার মৃধার দুই ছেলে রুবেল মৃধা ও সবুজ মৃধা কাতারে থাকেন। বড় ছেলে রুবেল মৃধা কাতার যাওয়ার পর থেকেই তার স্ত্রী বৃদ্ধ শ্বশুর ও শ্বাশুড়ীকে ভরন পোষণ দেয়না। তিনি পটুয়াখালী সদর উপজেলার বাদুরা গ্রামে তার বাবা মালেক হাওলাদারের বাড়ীতে বসবাস করেন। গত পাঁচ বছর ধরে তিনি তার শ্বশুর-শ্বাশুড়ীতে কারণে-অকারনে নির্যাতন করে আসছে এমন অভিযোগ শ্বশুর দেলোয়ার মৃধার। রবিবার দুপুরে বড় ছেলের স্ত্রী তানজিলা বেগম শ্বশুর বাড়ীতে আসেন। ওই দিন পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্দ হয়ে পুত্রবধু তানজিলা তার বাবার বাড়ীর লোকজনকে খবর দেয়। তারা এসে শ্বশুরকে এলোপাথারী পিটিয়ে জখম করে। শ্বশুরকে রক্ষায় তার ছোট পুত্রবধু লিপি আক্তার ও শ্বাশুড়ী পারুল বেগম এগিয়ে আসলে তাদেরও মারধর করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ওইদিন রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় সোমবার দুপুরে শ্বশুর পুত্রবধু তানজিলা তার বাবা মালেক হাওলাদার, দুই ভাই ইমানুল হাওলাদার ও নজরুল হাওলাদারসহ পাঁচজনের বিরুদ্ধে  থানায় অভিযোগ দিয়েছেন। 

আহত শ্বশুর দেলোয়ার মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, মুই মোর পোলারে বড় হইর‌্যা বিপদে পরছি। পোলার বউ ও হ্যার বাহে, মায় ও ভাইরা আইয়্যা মোরো মারছে। মুই এইয়্যার বিচার চাই। তিনি আরো বলেন, পোলার বউ মোড়ে খাওন-পরন দেয়না। মুই হেইয়্যার প্রতিবাদ করায় মোরে মারছে। 

পুত্রবধু তানজিলা বেগম শ্বশুরকে মারধরের কথা অস্বীকার করে বলেন,  শুধুমাত্র তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি পারিবারিক,তাই মিমাংশা হয়েছে। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন আহম্মেদ সুমন বলেন, বৃদ্ধ দেলোয়ার মৃধার হাতে ও পায়ে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। তাকেসহ দুই জনকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা