শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

চাঁদাবাজি-দখলবাজি করলে ছাড় দেওয়া হবে না: ব্যারিস্টার খোকন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৬ মার্চ ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৬ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


বিএনপির নাম ব্যবহার করে গ্রুপিং, চাঁদাবাজি-দখলবাজি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আর আওয়ামী লীগের কেউ যদি অন্যায় করে থাকে, তাদের নামে মামলা দেন। বিগত সময়ে কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করে থাকলে তার বিরুদ্ধে মামলা দেন। তার ঘরে রাতে ঘেরাও করবেন ৪-৫ জন পাঠিয়ে! মামলা দেওয়ার কথা বলে টাকা চাইবেন! এই কারবার করবেন না বলে মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।


শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আগে চুপচাপ ছিলেন। এখন যদি নেতৃত্ব দিতে চেষ্টা করেন, গুতাগুতি করেন, গ্রুপিং করেন- আপনাকে কিন্তু আমরা আ. লীগের দোসর হিসেবে চিন্তা করব। নিজেকে সংযত রাখেন। যাদের কর্মকাণ্ডের জন্য বিএনপির বদনাম হবে, বিএনপি তাদের দায় নেবে না। পার্লামেন্ট নির্বাচন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব।’


তিনি বলেন, ‘বিএনপি আল্লাহর সৃষ্টি। জিয়াউর রহমান, বেগম খালেদা, তারেক রহমানের ওপর আল্লাহর সহানুভূতি আছে। এতো নির্যাতন হওয়ার পরেও বিএনপি ঠিক আছে। নতুন করে অনেকে বিএনপিতে ঢুকতে চান। বিএনপিতে নতুন কোনো লোক দরকার নেই। আপনারা ঢুকবেন, বিএনপির নেতা হবেন, তারপর চাঁদাবাজি করবেন!’


তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের চাঁদাবাজরা বিএনপির কিছু কিছু পুরোনো লোকের সঙ্গে যোগসাজশ করছে। তারা প্রথমে বসে চা খায়, তারপর ভাত খায়; আস্তে আস্তে মিশে যায়। মানুষ মনে করবে ও তো বিএনপি করে। নেতারা এদের থেকে সাবধান। এরা যেন আপনাদের আশপাশে না ঘোরে। আপনিও শেষ দলও শেষ। মানুষ এটা সহ্য করবে না। বিএনপির সাধারণ কর্মীরা এটা সহ্য করবে না। থানায় আপনারা কোনো আওয়ামী লীগ নেতা চাঁদাবাজ দুর্নীতিবাজের পক্ষে তদবির করবেন না। দল আপনাদের দায়িত্ব নিবে না। সারা দেশে দলের নেতাকর্মীরা আপনারা অনেক কষ্ট করেছেন। কষ্টের এই অর্জন নষ্ট হয় এরকম কোনো কাজ করবেন না।’


পরকোট ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মো: ইউনুসের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহজাহান রানা, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহছানুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা বিএনপির নেতা আলাউদ্দিন ভুঁইয়া, পৌরসভা যুবদলের আহ্বায়ক সুলতান বাবর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ-উন-নবী বাবু, পৌরসভা বিএনপির নেতা বিকে হানিফ, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলন প্রমুখ।


এর আগে চাটখিল পৌরসভার ৭ নং ওয়ার্ড দশানী টবগা গ্রামে যুবদল নেতা মোঃ সবুজের অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।


আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা