শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

চকরিয়ার তিন পুলিশ সদস্য প্রত্যাহার ওসি বদলি ; নতুন ওসি তৌহিদুল আনোয়ার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৫ আগস্ট ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৫ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ইয়ার রহমান আনান, কক্সবাজার


কক্সবাজারের চকরিয়া থানার হাজত কক্ষে  দুর্জয় চৌধুরী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে উক্ত ঘটনায় তিন পুলিশ সদস্যকেও প্রত্যাহার করা হয়েছে।


শনিবার (২৪ আগস্ট) কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. সাইফউদ্দিন শাহীনের স্বাক্ষরিত আদেশে জানানো হয়—চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলামকে জেলা পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে জেলা পুলিশের পরিদর্শক তৌহিদুল আনোয়ারকে চকরিয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস।


এই ঘটনার পরদিনই শুক্রবার (২৩ আগস্ট) রাতে চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হানিফ মিয়া, কনস্টেবল ইশরাক হোসেন ও মহিউদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পাশাপাশি জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। বয়স মাত্র (২৫)। কর্মজীবনে তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।


পুলিশ সূত্র জানায়, বিদ্যালয়ের ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খানম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে দুর্জয়কে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং রাতেই তাঁকে হাজতে রাখা হয়।


চকরিয়া সঃ উঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি।


কিন্তু শুক্রবার ভোরে থানার হাজতখানার গ্রিলের সঙ্গে নিজের শার্ট পেঁচিয়ে দুর্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পায় পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলছেন—থানা হাজতের নিরাপত্তার মধ্যেই কীভাবে এমন ঘটনা ঘটল?


চকরিয়া সার্কেলের এএসপি অভিজিৎ দাস বলেন,“জনস্বার্থে চকরিয়া থানার ওসিকে বদলি করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নতুন ওসি তৌহিদুল আনোয়ার দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন।”


এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—থানায় আটক একজন তরুণের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিরপেক্ষ তদন্তেই প্রমাণিত হবে।


আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা