শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

ইবি ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাহাত-সাব্বির

প্রকাশিত:মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




আব্দুল্লাহ আল রাহাত, ইবি প্রতিনিধি


বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ক্যাম্পাস সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে ২০২৪ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ক্যাফেটেরিয়ায় এই সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


নতুন কমিটির সভাপতি হিসেবে ইসমাইল হোসেন রাহাত, সহ-সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক হিসেবে সাজ্জাদ সাব্বিরের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মাদ ফয়জুল ইসলাম।


অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল।


এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ. এম. মোমতাজুল করীম, মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সায়েম আহমেদ, সাজ্জাতুল্লাহ শেখ, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন। ইসলামী ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠনের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কখনোই কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি কিংবা কারও প্রতি অতিউৎসাহী হয়ে হামলা করার অভিযোগ নেই। আগামীর বাংলাদেশ যেন ইসলামের আদর্শে পরিচালিত হয়, সে লক্ষ্যে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।


তারা আরও বলেন, আমরা একসময় দমবন্ধ পরিস্থিতির মধ্যে ছিলাম, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় এখন আমরা মুক্ত ও স্বাধীন পরিবেশে অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেয়েছি। অতীতে ক্যাম্পাসে সম্মেলন আয়োজন তো দূরের কথা, প্রস্তুতির আগেই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। ভবিষ্যতে যেন নতুন কোনো স্বৈরাচারী শাসনের জন্ম না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।


বক্তারা আরও বলেন, রোজা মহান আল্লাহর রহমত। এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমাদের রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে তাকওয়া অর্জন করতে হবে। সমস্ত পাপাচার, অন্যায়, অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তির পথ অনুসরণ করতে হবে। ইসলামের আদর্শে জীবন গঠন করতে হবে এবং অন্তরে মহান আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে। রমজানে আমরা যেমন সংযম পালন করছি, পানাহার থেকে বিরত থাকছি, যদি এই শিক্ষা বছরের বাকি ১১ মাসেও অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবন হবে আরও সুন্দর ও সুশৃঙ্খল। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।


আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা