শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলা থানায় মামলা

প্রকাশিত:শনিবার ১৫ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৫ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




মোঃ রায়হান মাহামুদ



গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপির হামলার ঘটনায় থানায় মামলা। আহত ৫জন। উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরসাদী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের কর্তৃক স্থাণীয় খাজা মার্কেট পবিত্র দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারের পূর্ব মুহুর্তে স্থাণীয় বিএনপি সমর্থিত স্থাণীয় সন্ত্রাসী দক্ষিণ খলাপাড়া গ্রামের আপেল, নুর ইসলাম নুরী, মধ্যখলাপাড়া গ্রামের নজরুল মোল্লা, মু. সৌরভ, আবুল হোসেন, মু: আকরাম, মু আমিন, সাইদুর রহমান, কাইয়ুম ও দক্ষিণ খলাপাড়া গ্রামের আব্দুল লতিফ, মো. বাশার, মো. হান্নান, মো. রাসেল সহ অজ্ঞাত ২০/৩০ জন সন্ত্রাসী নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ইফতার মাহফিলে অতর্কিত হামলা চালায়। এ সময় জামায়াতের কর্মী দক্ষিণ খলাপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আজিজুল হক (৪১), খলাপাড়া গ্রামের আব্দুল জব্বার সরকারের ছেলে মোবারক সরকার (২৬), ইসলাম সরকারের ছেলে হাফিজ উদ্দিন (৩৫), কাজী শহিদুল্লাহর ছেলে কাজী আবদুল্লাহ (২৪), ইশ্বরপুর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. আসলাম (২৬) গুরুতর আহতহ হয়।

স্থাণীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। বাকী তিনজনের অবস্থা খারাপ থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হামলার ঘটনায় স্থাণীয় বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক রাজু আহমদ নামে একজনকে খুজে পাওয়া যাচ্ছে না বলে দাবী করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহমুদ হাসান। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, বাহাদুরসাদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতারের পূর্ব মুহুর্তে স্থাণীয় বিএনপি সমর্থিত কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ৫জনকে আহত করে। কালীগঞ্জ সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ২০/৩০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার বাদ জুমা উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল শেষে সোনালী ব্যাংক মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ মাহমুদ হাসান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মো. তাজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান, জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, পৌর আমীর আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমূখ। এ সময় বক্তাগণ ইফতার মাহফিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে রোগীদের দেখে এসেছেন। ১৪ মার্চ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১২(৩)২৫ নং মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা