শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

ঝিনাইগাতীতে এসডিএফ’র ঋণ কেলেঙ্কারি,উত্তাল গ্রাম!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৫ আগস্ট ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৫ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর ভয়াবহ ঋণ কেলেঙ্কারি ফাঁস হয়েছে। দরিদ্র মানুষের নামে ভুয়া ঋণ দেখিয়ে লাখ লাখ টাকার জালিয়াতির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রাম।


অভিযোগ রয়েছে, ১৭০ সদস্যের মধ্যে ১৩১ জনের নামে দেখানো হয়েছে ১৪ লাখ ১৫ হাজার ৮শ ৮০ টাকার ঋণ। কিন্তু বাস্তবে অন্তত ৭০-৮০ জন কোনো টাকা নেননি। অথচ তাদের নামে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ তালিকায় রয়েছেন ভিক্ষুক, দিনমজুর ও হতদরিদ্র মানুষ।


স্থানীয় সূত্রে জানা যায়, এ জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত এসডিএফ’র উপজেলা ক্লাস্টার অফিসার হারাধন মহন, সমিতির সভাপতি মমিনা বেগম, সম্পাদক আঞ্জুয়ারা ও কোষাধ্যক্ষ মিনারা বেগম।


রুবিয়া বেগম, খোদেজা বেগম, সুফিয়া বেগম, রাশেদা বেগম, অজুফা বেগম, ছাবিনা ইয়াছমিন, আবেদা খাতুন, আবিরন বেগম, ছফুরা বেগম, সুখি আক্তারসহ অন্তত ৭০-৮০ জন ভুক্তভোগী অভিযোগ করেছেন, তাদের নামে ঋণ দেখানো হলেও কোনো অর্থ  তারা নেয়নি।


ভুক্তভোগী সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা গরীব মানুষ, সামান্য আয় দিয়ে সংসার চলে না। অথচ আমাদের নামে নাকি অনেক টাকা ঋণ উঠেছে! অথচ আমি এক টাকাও পাইনি। এখন যদি এই টাকার দায় আমার ঘাড়ে চাপানো হয়, তবে আমি কোথায় যাব?”


অন্য এক ভুক্তভোগী আবিরন বেগম বলেন, "আমাদের নাম ব্যবহার করে টাকা তুলে খেয়ে ফেলেছে ওরা। আমরা তো কিছুই জানতাম না। এখন যদি সমিতি কিস্তি চাই, আমরা কী দিয়ে শোধ করব?

আমরা এর দায় থেকে মুক্তি চাই।"


এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সমিতির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পালিয়ে সটকে পড়েন। একারণে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আব্দুল মমিন বলেন, “বিষয়টি সত্য। ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”


অভিযোগ অস্বীকার করে উপজেলা ক্লাস্টার অফিসার হারাধন মহন বলেন, “আমি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।”


এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। দরিদ্র মানুষের নামে ঋণ দেখিয়ে কেউ যদি টাকা আত্মসাৎ করে থাকে, তাদের ছাড় দেয়া হবে না। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”


এদিকে প্রায় ১০ লাখ টাকার এ ঋণ কেলেঙ্কারি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


গ্রামবাসী বলছেন, “এভাবে দরিদ্র মানুষের নামে ঋণ দেখিয়ে টাকা আত্মসাৎ হলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক। না হলে গ্রামবাসী অপরাধীদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত