শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

লালমোহন হা-মীমের ৭ শিক্ষার্থীর নটরডেমে ভর্তির সুযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা):

দেশের অন্যতম সুনামধন্য বিদ্যাপিঠ রাজধানী ঢাকার নটরডেম কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পড়ালেখা করার স্বপ্ন থাকে বহু মেধাবী শিক্ষার্থীর। তবে সবার সেই স্বপ্ন পূরণ হয় না। যদিও দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একসঙ্গে ৭ শিক্ষার্থী নটরডেম কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। এই প্রথম দ্বীপ জেলা ভোলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নটরডেম কলেজে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জয়জয়কার। দেশের অন্যতম সুনামধন্য নটরডেম কলেজে প্রত্যন্ত এলাকার এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ৭ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

নটরডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীরা হলো- বিজ্ঞান বিভাগে ইফতেখার আহমেদ জিসান, সাদমান মুক্তাদিন অন্তু, মো. জুবায়ের ইসলাম, ইসমাইল হোসেন ইমন, মাহাদি ইসলাম আলভী, ব্যবসায় শিক্ষা বিভাগে ফয়েজ আলম জিদান এবং মানবিক বিভাগে মো. জুবায়ের হোসেন জিসান। এসব শিক্ষার্থীরা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।

ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক মো. ইয়াছিন বলেন, আমি নিজে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সত্যিই হা-মীমের শিক্ষারমান অনেক ভালো। আমি একজন শিক্ষক হিসেবে নানাভাবে তাদের কর্মকাণ্ড ও পড়ালেখার ধরন পর্যবেক্ষণ করে অভিভূত। কারণ তারা একজন শিক্ষার্থীকে প্রকৃত মেধাবী হিসেবে গড়ে তুলতে যত ধরনের চেষ্টার প্রয়োজন তা করেন। তাই আমার ছেলেকে হা-মীমেই পড়িয়েছি। এই প্রতিষ্ঠান থেকেই আমার ছেলে এসএসসি পাস করে দেশের অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। ছেলের এমন সাফল্যে আমি সত্যিই অনেক আনন্দিত। তবে ছেলের এই অর্জনের পেছনে হা-মীমের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের অনেক অবদান রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের মো. জহিরুল ইসলাম নামে আরেক অভিভাবক জানান, আমার ছেলে এ বছর হা-মীম থেকে এসএসসি পাস করেছে। এরপর সে নটরডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। এ জন্য আমি হা-মীম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি বলতে পুরো জেলার মধ্যে হা-মীম পড়ালেখার মানের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে। কারণ এ বছর সারাদেশে যখন এসএসসি পরীক্ষার ফলাফলের চরম বিপর্যয়, তখনো হা-মীমের ১০৫ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এদের মধ্যে ৪৫ জন আবার পেয়েছে জিপিএ-৫। এই প্রতিষ্ঠানটি জানে কিভাবে একজন শিক্ষার্থীকে প্রকৃত মেধাবী হিসেবে তৈরি করতে হয়।

নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে ব্যাপারে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয় থেকে পাস করা বহুসংখ্যক বিষয়ভিত্তিক মেধাবী শিক্ষক রয়েছেন। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের অত্যন্ত যত্নসহকারে আন্তরিকতার সঙ্গে পাঠদান করানো হয়। আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে একজন সুশিক্ষিত মানুষ হয়ে উঠবে। আমাদের প্রতিষ্ঠান থেকে যারা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেমে ভর্তির সুযোগ পেয়েছে আমি তাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।


আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা