শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

মনোহরগঞ্জে এতিমখানায় শিশু শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


 কুমিল্লার মনোহরগঞ্জে এতিমখানায় শিশু শিক্ষার্থী তাহমিদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার বেলা ১১টায় উপজেলার হাসনাবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে বক্তব্য রাখেন হাসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, সাবেক চেয়ারম্যান আবদুল মুনাফ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ও মাদ্রাসার তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন শিবলু, মাদরাসার মুহতামিম আবু ইউসুফ, তাহমিদের মামা ও মামলার বাদী মোঃ মামুন, আবদুল মজিদ ভূইয়া, বেলাল হোসেন বেলাল, সাবমির মাহমুদ শামীমসহ প্রমুখ। 


মানববন্ধনে বক্তারা বলেন, তাহমিদ হত্যাকান্ডের চারমাস অতিবাহিত হলেও পুলিশ এখনো খুনিদের চিহ্নিত করতে পারেনি। 

বক্তারা আরো বলেন ময়নাতদন্ত রিপোর্টে তাহমিদকে হত্যা করা হয়েছে প্রমাণ হলেও রিপোর্ট আসার ২০ দিন পরও খুনিদের চিহ্নিত করতে পুলিশের কোনো তৎপরতা নেই। তাহমিদের প্রকৃত খুনিদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় জনতা। তারা হুশিয়ার করে বলেন তাহমিদের হত্যাকারীদের কেউ বাঁচানোর চেষ্টা করলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ অহিদুল আলম ইসলামীয়া দারুল কোরআন ও এতিমখানা মাদরাসার ছাদ থেকে নুরানি বিভাগের ছাত্র তাহমিদ (৯) নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ওইদিনই তাহমিদের মামা মামুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

ময়নাতদন্তের সাড়ে তিন মাস পর রোববার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে শিশু তাহমিদকে স্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। 

 মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, শিশু তাহমিদের লাশ উদ্ধারের পর মাদরাসা শিক্ষক শাহারাস্তি উপজেলার ছোটতুলা গ্রামের হাফেজ আবদুর রহমানের ছেলে মোঃ রেদোয়ান (৩০)কে সন্দেহজনকভাবে আটক করে দুইবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করি, দুইবারেই রেদোয়ান হত্যার কথা অস্বীকার করে, আটককৃত শিক্ষক রেদোয়ান বর্তমানে জামিনে রয়েছে। আমরা চেষ্টা করছি প্রকৃত খুনিদের বের করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। 


এবিষয়ে তাহমিদের বাবা মাইন উদ্দিন বলেন, আমার ছেলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। তিনি আরো বলেন আমি গরিব মানুষ, আমার একমাত্র ছেলে আলেম হতে চেয়েছে আমি তাকে আলেম বানাতে চেয়েছি কিন্তু ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।


উল্লেখ্য তাহমিদ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বানসা তরফদার বাড়ির মাইন উদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায় ১৪ এপ্রিল সকাল বেলায় তাহমিদ ক্লাসে অনুপস্থিত থাকায় ছাত্ররা তাকে খুঁজতে গিয়ে ছাদে লাশ পড়ে থাকতে দেখে। 


পরে পুলিশকে জানালে লাকসাম সার্কেল অফিসার সুমেন মজুমদার মনোহরগঞ্জ থানার এসআই প্রবীণসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 


মানববন্ধনে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।


আরও খবর




ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত