শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

মোহনগঞ্জে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিস্কার

প্রকাশিত:রবিবার ১৬ মার্চ ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৬ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি


চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।


আজ শনিবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খোকনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়।


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


প্রেস বিজ্ঞপ্তি আরও জানানো হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।


বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাইনুল ইসলাম।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না পেয়ে গতকাল শুক্রবার বিকালে জসীম উদ্দীন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন ও তার সহযোগীরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


গুরুতর আহত জসীম উদ্দীন মোহনগঞ্জের পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারীভুক্তভোগী পরিবার সহ ঢাকায় বসবাস করেন।


আহত ব্যবসায়ী জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হন। শুক্রবার বিকালে মোহনগঞ্জ শহরের পাথরঘাটা এলাকায় জসীমের ওপর হামলা হয়। হামলায় রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে খোকনসহ ১০-১২ জন অংশ নেয়। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।


এ বিষয়ে বহিষ্কৃত পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন বলেন, আমি জসীমের কাছে চাঁদা চাইনি। সে আগে আওয়ামী লীগের লোকজনের সাথে মেলামেশা করতো। এখন বিএনপির লোকজনের সাথে মেশার চেষ্টা করছে। এসব নিয়ে কিছু ঝামেলা ছিল। কিন্তু চাঁদা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।


আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা