শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

নওগাঁয় শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করতে এসে উকিল জামাইয়ের তান্ডব: শ্যালক ও শ্যালোকের বউকে মারধরের অভিযোগ উঠেছে

প্রকাশিত:বুধবার ১২ মার্চ ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি :নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বেলঘড়িয়া গ্ৰামে শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করতে এসে উকিল জামাই নিজের নৈতিক ও পেশাগত সীমা লঙ্ঘন করে শ্বশুরবাড়িতে তান্ডব চালিয়েছে। এ ঘটনায় শ্যালক ও শ্যালকের বউ মারাত্মকভাবে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত উকিল জামাই আব্দুল আজিজ (জব্বার) দীর্ঘদিন ধরে শ্বশুরের সম্পত্তির বড় একটি অংশ নিজের দখলে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছিলেন। কয়েকবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার এনিয়ে বিরোধ সৃষ্টি হলেও, এবার তিনি সরাসরি শ্বশুরবাড়িতে এসে সহিংসতায় জড়িয়ে পড়েন।

গতকাল বিকেলে, আব্দুল আজিজ (জব্বার) তার স্ত্রী, সন্তান ও কয়েকজন সহযোগীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। তিনি প্রথমে শ্বশুরকে মানসিক চাপে ফেলতে নানা রকম আইনি হুমকি দেন। এরপর বিষয়টি নিয়ে বাকবিতন্ডা শুরু হলে তিনি রাগান্বিত হয়ে শ্যালক ও শ্যালকের বউয়ের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি তাদের মারধর করেন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করেন।

এ ঘটনায় শ্বশুরবাড়ির অন্য সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করতে ব্যর্থ হলে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন এবং অভিযুক্ত উকিল জামাই দ্রুত সেখান থেকে সরে যান।

হামলায় আহত শ্যালক মোঃ তানসেন ও তার স্ত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের একজনের মাথায় আঘাত লেগেছে, অন্যজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা এস আই মোঃ আমজাদ জানান, "এ বিষয়ে থানায় একটি অভিযোগ পড়েছে আমরা বিষয়টি তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে"।

এ ধরনের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, "একজন আইনজীবীর কাছ থেকে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়"। অনেকে মনে করছেন, শ্বশুরের সম্পত্তির লোভে পড়ে উকিল জামাই এইসব ঘটনা ঘটাচ্ছেন।

ভুক্তভোগী তানসেন বলেন, "ভাই আমি বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে ধৈর্যের সাথে আছি কারো সাথে কোন কলোহ বিবাদে লিপ্ত হই নাই, একবার নয় দুই বার নয় তিন বার ধরে আমার ঐ মাস্টার বোন আমার স্ত্রীকে পিটিয়েছে, ভাগ্নে আমার গায়ে হাত তুলেছে এটা মেনে নেওয়া যায় না"।

এ বিষয়ে উকিল সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, "জমি জমা নিয়ে কোন সমস্যা না বৃদ্ধ শ্বশুরকে দেখাশোনার বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে, তার মেয়েদের সাথে। এর আলোকে আমার স্ত্রী থানায় একটা অভিযোগ করেছে। আগামী শনিবার বিষয়টা নিয়ে বসার কথা হয়েছে"।


আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা