শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

পপ অব কালার অনন্যা সম্মাননা পেলেন নিশীতা মিতু

প্রকাশিত:রবিবার ১৬ মার্চ ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৬ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পপ অব কালার লিমিটেড অনন্যা সম্মাননা ২০২৫ পেলেন ঢাকা মেইলের সিনিয়র সাব এডিটর নিশীতা মিতু। শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর আমারি হোটেলে আয়োজিত ‘জুঁই নিবেদিত পপ অব কালার নারী দিবস উদযাপন ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে নিজ কর্মক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করায় ১০টি ভিন্ন বিভাগে সেরা ১০ জন নারীকে এই সম্মাননায় ভূষিত করা হয়। এর মধ্যে ঢাকা নিশীতা মিতু উজ্জ্বলা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন। 


যেসব নারীদের প্রতিভা তাদের কলমের মাধ্যমে বিকশিত হয়; অর্থাৎ নারী সাংবাদিক, প্রকাশক, লেখিকাগণ উজ্জ্বলা ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিলেন। বিভিন্ন ধাপে অন্যান্যদের পেছনে ফেলে পাবলিক ভোট এবং জুরি বোর্ডের দেওয়া ভোটে নির্বাচিত হন নিশীতা মিতু। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এডকম লিমিটেডের চেয়ারপারসন গীতি আরা সাফিয়া চৌধুরী। তিনি বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ, গ্রামীণ ড্যানোন শক্তির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসানসহ বিভিন্ন খাতের খ্যাতনামা ব্যক্তিত্বরা।

অনন্যা সম্মাননা জয়ী অন্যরা হলেন- অঙ্কিতা ক্যাটাগরিতে ফারহানা শারমিন, অন্বেষা ক্যাটাগরিতে ফারহানা রাহমান, অপর্ণা ক্যাটাগরিতে ওয়ালিনা চৌধুরী, স্বাতী ক্যাটাগরিতে মেনাল চৌধুরী এবং গুল রেহান শান্তা, ত্রিনেত্রা ক্যাটাগরিতে জেনিফার বিনতে হক, পূর্ণভা ক্যাটাগরিতে মৌনতা আলম মৌন, ইন্দ্রজালের আলো ক্যাটাগরিতে শারমিন আক্তার তপতী, সুকৃতি ক্যাটাগরিতে প্রমা আজিজ এবং বহ্নিশিখা ক্যাটাগরিতে সায়েদা সালেহা নূর লিসা।

নারী দিবসের এই গ্র্যান্ড আয়োজন সম্পর্কে পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম বলেন, ‘নারীর সাফল্য শুধু তার একার নয়, এটি গোটা সমাজের অগ্রগতির প্রতীক। আমরা এই উদযাপনের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই।’

পুরস্কার প্রাপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করে মিতু বলেন, ‘সাংবাদিকতা পেশার জন্য সম্মাননা পেয়েছি, এটা বেশ ভালো লাগার বিষয়। এমন প্রাপ্তি কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেয়। আমার এই অ্যাওয়ার্ড উৎসর্গ করছি আমার আব্বু, শ্বশুর আব্বা, স্বামী, সহকর্মীবৃন্দ সহ সেসব পুরুষদের যাদের উৎসাহ প্রদানে আর সহযোগিতায় আমার পথ চলা সহজ হয়েছে।’

দিনব্যাপী এই চমকপ্রদ আয়োজন শেষ হয় ইফতার, নৈশভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয়।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা