শিরোনাম
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা পোরশায় কম্পিউটার দোকানদারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, আসামি পলাতক ধুনটে ইসলামি আলোচনায় অনিচ্ছাকৃত ভুল বক্তব্যে,ক্ষমা চাইলেন জাকারিয়া চিশতি রাঙ্গুনিয়ায় পল্লী মঙ্গল কর্মসূচির দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুরে কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাজশাহী জেলা ও মহানগর সিআইডির পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর।

গ্রেফতার আসামিরা হলেন,সিরাজগঞ্জ জেলার সদর থানার মৃত মফজেল শেখের ছেলে সাজেদুল শেখ (৩৫) ও শাহজাদপুর থানার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. রুবেল (১৯)। গত ৭ আগস্ট গভীর রাতে মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটে।

সিআইডি জানায়, হিমাগারে ঢুকে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে বেঁধে হিমাগারের পাওয়ার হাউসের মূল্যবান যন্ত্রপাতি ডাকাতেরা নিয়ে যায়। এসময় ডাকতেরা প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস কক্ষ ও আলমারি ভাঙচুর করে নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকাসহ সর্বমোট ৬৩ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে এ সংক্রান্তে মোহনপুর থানায় মামলা হয়।

সিআইডি আরও জানায়, অজ্ঞাতনামা ৩০/৩৫ জন ডাকাত দল রামদা, শাবল, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রাজশাহীর মোহনপুর থানাধীন বামশিমইল ইউনিয়নের অন্তর্গত গাঙ্গোপাড়া গ্রামস্থ দেশ ‘কোল্ড স্টোরেজ (প্রা.) লি.’ প্রতিষ্ঠানের প্রধান গেটের তালা ভেঙে প্রবেশ করে। প্রধান গেটে থাকা ২ জন নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে তাদেরকে গার্ড রুমের পার্শ্বে মোটরসাইকেল গ্যারেজে ফেলে রেখে ট্রাক নিয়ে কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করে। ডাকাত দল প্রতিষ্ঠানের লেবার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে থাকা ১৮ লেবারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রত্যেকের হাত-পা ও চোখ বেঁধে দরজা আটকে লেবার সর্দারের রুমের তালা কেটে নগদ অর্থ হাতিয়ে নেয়। ডাকাত দলের সদস্যরা অফিস রুমের তালা ভেঙে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে নগদ টাকা নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার কর্মকর্তারা মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে দুজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রাজশাহী জেলা ও মহানগর সিআইডির পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর জানান, ডাকাতদ্বয়ের নিকট হতে এবং তাদের দেওয়া তথ্য মতে Lucas কোম্পানির ২০০ অ্যাম্পিয়ার একটি ব্যাটারি, বড় স্লাই রেঞ্জ ৩টি, হাতলযুক্ত লোহার হাতুড়ি একটি, গুটি রেঞ্জ ৩টি, ডাল রেঞ্জ ২টি, প্লাস টি, ক্রু-ড্রাইভার একটি, নাট-বোল্ট খোলার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের রেঞ্জ ১৭টি এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামি শনাক্তকরণ ও গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা ও মহানগর সিআইডির পরিদর্শক আনোয়ার হোসেন এবং উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আরও খবর




মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা

প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা

নারায়ণগঞ্জ ডিসির মানবিক সহায়তা পেলেন ‘ফুটবল ম্যান’ মাসুদ রানা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল