শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

টাঙ্গাইলে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দূনীর্তি ও অনিয়মের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৪ আগস্ট ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৪ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার 

টাঙ্গাইল


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমানসহ একধিক বিট কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ স’মিল, কয়লার চুল্লি, বন বিভাগের জায়গায় অবৈধ বিল্ডিং স্থাপনা, কলা বাগান এবং গজারি গাছ কাটাসহ বনের জমি অবৈধ ভাবে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে।


সম্প্রতি গায়রা বেতিল এলাকার মোঃ শাহাজউদ্দিন নামের এক ব্যক্তি বাঁশতৈল রেঞ্জ এরিয়ায় ব্যাপক দূনীর্তি ও অনিয়ম প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেয়।


বন বিভাগ সূত্রে জানা যায়, মির্জাপুর বাঁশতৈল রেঞ্জ বন বিভাগের মোট জমির পরিমান ১৪ হাজার ৩৭৪.৬ একর। বাঁশতৈল রেঞ্জ এর আওতায় নলুয়া, পাথারঘাটা, হাটুভাঙ্গা, বংশি নগর, হতেয়া, কুড়িপাড়া এই ৬টি বিট অফিস রয়েছে। এর মধ্যে অবৈধ ভাবে দখল রয়েছে ৬ হাজার ৩৯৪.১০ একর জমি।


বাঁশতৈল রেঞ্জের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধ চল্লিশ টি স’মিলের প্রায় সবগুলোতে গজারি কাঠ চিড়ানো হচ্ছে। এছাড়াও বন কর্মকর্তাদের যোগসাজশে কুড়ি পাড়ায় ৮টি, হাটুভাঙ্গায় ৪টি ও নলুয়ায় ৪টি কয়লার চুল্লি স্থাপন করা হয়েছে।


খেঁাজ নিয়ে জানা যায়, হাটুভাঙ্গা চেকপোষ্টের উত্তর পাশে^র্ বন বিভাগের ২ হাজার ১০০.৬ একর জমি রয়েছে (দাগ নং—৬৬৩)। রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান ও নলুয়া বিট কর্মকর্তা মোঃ শামিমের সহযোগিতায় প্রায় ৪০ শতাংশ জায়গা দখল করে ব্যাগস এন্ড প্যাকস নামের প্লাস্টিক বস্তা তৈরির একটি ফ্যাক্টরি গড়ে উঠেছে। 


বাঁশতৈল নয়াপাড়া বনের জমি দখল করে মোঃ ইছহাক মিয়া বিল্ডিং তৈরি করেছে এবং কাটা মারা গ্রামের উত্তর পাড়ায় নাজিম উদ্দিন টিনসেড বিল্ডিং নির্মান করেছে। এছাড়াও সংরক্ষিত বন উজার করে গায়রা বেতিল মৌজার গোসাই মার্কেট এলাকায় সংরক্ষিত বড় বড় গজারি গাছ কেটে বন উজার করেছে স্থানীয় শমসের মাস্টার নামের এক ব্যক্তি। বালিয়াজান এলাকায় বন বিভাগের ৮টি আকাশ মনি গাছ কেটে নিয়েছে কাশেম নামের আরেক ব্যক্তি। দীর্ঘদিন ধরে এ অবৈধ দখল উচ্ছেদের কোন প্রকার ব্যবস্থা বন বিভাগ কতৃর্পক্ষ নেয় নি।


নলুয়া বিট অফিসের ১ কি.মি. পশ্চিমে বন বিভাগের জমিতে মার্কেট নির্মান করা হয়েছে। এখানে নতুন করে দোকান তৈরি করছেন হুমায়ন সিকদার নামের এক ব্যক্তি। তিনি জানান, এই বাজারে দোকানঘর রয়েছে মোট ৮৫টি। এর পসবগুলোই বন বিভাগের জমিতে গড়ে উঠেছে। প্রতিটি ভিটি নিতে হলে বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তাকে ৩০ হাজার টাকা দিতে হয় এবং কি আমাকে ২ দিনের সময় বেঁধে দিয়েছে এর মধ্যেই ঘর তোলার কাজ শেষ করতে হবে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স’মিল মালিক ও কয়লার চুল্লির মালিক বলেন আমরা রীতিমত রেঞ্জ ও বিট অফিসের ঘুষ দিয়ে স’মিল পরিচালনা করে থাকি। রেঞ্জ ও বিট কর্মকর্তারা চালাতে বললে চালাই আর বন্ধ করতে বললে বন্ধ করি। এতে আমাদের স’মিলগুলো প্রতি মাসে প্রায় থেকে ২ লক্ষ করে টাকা দিয়ে থাকি।


অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। আমি কাজ করি বিধায় আমার প্রতি একটি মহল অপ—প্রচারের চেষ্টা চালাচ্ছে।


টাঙ্গাইল বিভাগীয় বনকর্মকর্তা ডা. আবু নাসের মোহসিন হোসেন বলেন এই বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ অনুযায়ী আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছি।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত