শিরোনাম
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

তিন তারকার গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ড উজ্জ্বল করতে জয়টা ভীষণ দরকার ছিল রিয়াল মাদ্রিদের। চলমান আসরে একের পর এক হতাশায় কাবু থাকা জায়ান্ট দল অবশেষে ঠিক সময়ে জ্বলে উঠল। দলের বড় তিন তারকার গোলে আতালান্তার মাঠে গিয়ে স্প্যানিশ জায়ান্টরা পেল রোমাঞ্চকর জয়। কিলিয়ান এমবাপেকে দিয়ে শুরু, ভিনিসিয়ুস ‍জুনিয়র ও জুড বেলিংহ্যাম গোল করে তাতে পূর্ণতা দিয়েছেন।



আতালান্তার মাঠ গিউইস স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাতে জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছে স্পেন ও ইতালিয়ান দুই ক্লাব। যদিও বল দখল ও গোলের লক্ষ্যে শট– সবদিকেই এগিয়ে ছিল স্বাগতিক আতালান্তা। তবে প্রতিপক্ষের তুলনায় আক্রমণে বেশ পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত তারা জয় নিশ্চিত করেছে ৩-২ গোলে।


আগের চার ম্যাচের তিনটিতেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রীতিমতো বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল লস ব্লাঙ্কোসরা। সেই শঙ্কা কিছুটা কমেছে কালকের জয়ে। একই সঙ্গে পয়েন্ট টেবিলের ২৪ থেকে তারা ১৮ নম্বরে উঠে এসেছে।


যদিও এদিন ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখে আতালান্তা শট নেয় ২০টি। এর মধ্যে তাদের ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে রিয়াল ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। তবে তাদের জন্য স্বস্তির এমবাপে, ভিনি ও বেলিংহ্যামের একসঙ্গে জ্বলে ওঠাটা!


ম্যাচে একাধিকবার লিড নিয়েও আতালান্তাকে ঠিক দমিয়ে রাখতে পারছিল না রিয়াল। তবে এদিন শুরু থেকেই কার্লো আনচেলত্তির দল ছিল আক্রমণাত্মক। এমবাপে শুরুর প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর দশম মিনিটে দলের পক্ষে লিড এনে দেন। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। এ নিয়ে তিনি রিয়ালের টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন। একই সঙ্গে ইউসিএলে তার গোলেরও ফিফটি পূর্ণ হয়ে গেল।


তবে সেই এমবাপেই পরে রিয়ালকে দুঃসংবাদটা দেন। ম্যাচের ৩৬তম মিনিটে কাঁধে চোট নিয়ে তিনি মাঠ ছাড়েন। ফলে তার বদলি হিসেবে মাঠে নামেন চোট থেকে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এরপরই ফের ধাক্কা খায় রিয়াল। বক্সে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে অঁহেলিয়া চুয়ামেনি নিজের হলুদ কার্ডের সঙ্গে পেনাল্টিও উপহার দেন। আতালান্তার বেলজিয়ান ফরোয়ার্ড চার্লস ডি কেটেলার স্পটকিকে গোল করে সমতা ফেরান। ১-১ স্কোর নিয়ে বিরতিতে যায় দুই দল।


দ্বিতীয়ার্ধে নেমে মরিয়া রিয়াল ফের লিড নেয় ৫৬তম মিনিটে। যদিও এর আগে পরপর আক্রমণে তাদের রক্ষণে ভীতি ছড়িয়ে ফেরে স্বাগতিকরা। এরপর তাদের ভুলেই সুযোগ পেয়ে যান ভিনিসিয়ুস। বক্সে বল পেয়েই প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চোট কাটিয়ে ফিরেই তিনি গোল ও অ্যাসিস্ট দুই জায়গাতেই দলের জয়ে ভূমিকা রেখেছেন। দ্বিগুণ লিড নেওয়ার মিনিট তিনেক পরই ফের রিয়ালের গোল। ভিনির বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে নিচু ও কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন ইংল্যান্ড মিডফিল্ডার বেলিংহ্যাম।


রিয়ালের উৎসবে বিরতি দিয়ে ম্যাচে ব্যবধান কমায় আতালান্তা। ৬৫তম মিনিটে বক্সে লুকাস ভাজকেসের বাধা সামলে আদেমোলা লুকমান নিচু জোরাল শট নেন। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া যার নাগাল পাননি। ৩-২ স্কোর গড়ে একের পর এক আক্রমণে আতালান্তা স্প্যানিশ জায়ান্টদের চেপেও ধরেছিল প্রায়। তবে সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত তারা আর স্কোরলাইন বদলাতে পারেনি। রিয়াল স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে।


এই জয়ে রেকর্ড ১৫ বারের শিরোপাধারী রিয়াল ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠে এসেছে। পরাজিত আতালান্তা পাঁচ থেকে ৯ নেমে গেল। অন্যদিকে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল, সমান ম্যাচে তাদের পয়েন্ট ১৮। 


আরও খবর




জালকু‌ড়ি‌তে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিএনপির বিশাল জনসভায় জনগণের আস্থার মর্যাদা রক্ষা ও বাস্তবমুখী উন্নয়নের প্রত্যয় আখতারুজ্জামান বাচ্চু এমপি

বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল