শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আলাপচারিতায় নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব

প্রকাশিত:মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ঈদে আসছে নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীবের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটক “খুশি”। এই গল্পে কাজ করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান, তানজিন তিশা, সুষমা সরকারসহ আরও অনেকে। “খুশি” নিয়ে কথা বলবো নির্মাতার সাথে।

-“খুশি” নিয়ে কী বলবেন?

- আমার খুবই পছন্দের একটা গল্প। এই গল্পের চিত্রনাট্য তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। শুটিং অল্প সময়ে করলেও আমরা আগে থেকেই কাজটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। গল্পটি ঠিকঠাক বানানোর ব্যাপারে কোনো ছাড় দিইনি। বাজেটের বড় সংকট ছিল, তবুও চেষ্টা করেছি যথাযথভাবে সম্পন্ন করার।

- ভালো গল্প বানাতে পারলে কেমন অনুভূতি হয়?

- এই উত্তরটা কতটা দিতে পারবো জানি না, কারণ ভালো গল্প বানানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের নির্মাতাদের জীবন আসলে গল্প বানানোর জন্যই। জীবনের যত দুঃখ-কষ্ট, পাওয়া-না-পাওয়া সবকিছুই গল্পের সঙ্গে জড়িয়ে থাকে। ভালো গল্প বানানোর অনুভূতির জন্যই নির্মাতারা সবসময় চেষ্টা চালিয়ে যান।

- ইয়াশ রোহান ও তানজিন তিশার অভিনয় কেমন ছিল?

- ইয়াশ রোহান ও তানজিন তিশা দুজনই আমার খুব প্রিয় অভিনেতা ও অভিনেত্রী। তাদের অভিনয় নিয়ে বলার কিছু নেই। “খুশি” নাটকে আমি আমার সব চরিত্রকেই ডাউনটোনে রেখে অভিনয় করানোর চেষ্টা করেছি। আন্ডার-অ্যাক্টিং ব্যাপারটা সহজ নয়, সবাই চাইলেও করতে পারে না। নাটকে এই চর্চাটা খুব কম হয় বলেই আমি মনে করি। তবে আমার “খুশি” গল্পে সবাই সেরাটা দিয়েই চেষ্টা করেছে। সবার চেষ্টা ছিল প্রবল।

- সুষমা সরকার অভিনয় করেছেন আপনার এই গল্পে?

- হ্যাঁ, আগে থেকেই ভাবনায় ছিল যে এই চরিত্রটি সুষমা করবে। এই চরিত্রের জন্য তাকেই আমার সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল। সে কারণেই শুটিংয়ের তারিখ একটু পিছিয়ে দিতে হয়েছিল। তবে তাকে চরিত্রে সাজানোর পর মনে হয়েছে, আমার সিদ্ধান্ত একদম ঠিক ছিল।

- আপনার কী মনে হয়, “খুশি” কি এবারও দর্শকদের মন ছুঁতে পারবে?

- অবশ্যই, যারা “খুশি” দেখবে, তারা এটি মনে রাখবে। “খুশি”র চরিত্রটি অনেকদিন দর্শকদের মনে বেঁচে থাকবে। তানজিন তিশা এখন একজন পরিপূর্ণ অভিনেত্রী। সময় পেলে তিনি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন।

-  এবার ঈদে আপনার কাজ কম আসছে। গত বছরের দুই ঈদে অনেক বেশি কাজ ছিল।

- এই ঈদে সব নির্মাতারই কাজ কম। দেশের খারাপ পরিস্থিতি ইন্ডাস্ট্রির সবকিছু থামিয়ে রেখেছে। প্রযোজক সংকট, ব্র্যান্ডিং সংকট, বাজেট সংকট; সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে। সব নির্মাতাই একই সংকটে আছে। দোয়া করি, আমাদের দেশের সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। সবার জীবন সুন্দর হোক।

- আর কী কী কাজ আসছে ঈদে?

- আরেকটি ভালোবাসার গল্প আসছে। গল্পের নাম “দুজন দুজনার”—একটি ভালোবাসার গল্প।

- “দুজন দুজনার” গল্পে কারা ছিলেন?

- এই গল্পে কাজ করেছেন ইয়াশ রোহান ও তানজিন সায়রা তটিনীসহ আরও অনেকে। কাজটি এনটিভিতে প্রচারিত হবে।

- “দুজন দুজনার” গল্পে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?

- তটিনীর সাথে এটি আমার প্রথম কাজ। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টা আছে। সবকিছু গুছিয়ে করার চেষ্টা করে। তটিনীকে নিয়ে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করা যেতে পারে। আশা করছি, ভবিষ্যতে ভালো কোনো গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে তার সঙ্গে কাজ হবে।

- সবাই বলে আপনি ও খাইরুল বাসার নির্মাতা-অভিনেতা জুটি। প্রায়ই আপনাকে তার সঙ্গে কাজ করতে দেখা যায়, কিন্তু এবারের ঈদে আপনাদের কাজ নেই।

- এটা আমার জন্য কষ্টের যে, খাইরুল বাসারের সঙ্গে এবারের ঈদে আমার কোনো কাজ আসছে না। তবে আমরা বেশ কিছু ভালো গল্প নিয়ে পরিকল্পনায় আছি। এবারের ঈদটা হয়তো চলে গেছে, কিন্তু খুব শিগগিরই দর্শক আমাদের দুর্দান্ত গল্প দেখতে পাবে।

- দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন?

- দর্শকদের ঈদের শুভেচ্ছা। আমার জন্য দোয়া রাখবেন। ঈদে নাটক দেখবেন!


আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল