শিরোনাম
মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল শ্রীপুরে ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময় শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু গংগাচড়ার বড়বিল ইউনিয়নে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চন্দনাইশ ধোপাছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

দেশি মুরগি গরুর সমান!

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২০ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:সোমবার ২০ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

এক মাসের বেশি সময় ধরে আকাশছোঁয়া মুরগির দাম। ঈদের পর থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে সোনালি ও দেশি মুরগি। বাজারের স্বাভাবিক সময়ের তুলনায় প্রতি কেজি সোনালি মুরগির দাম ১৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকা কেজি। আর দেশি মুরগি ৮০-১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭২০-৭৫০ টাকা কেজি; যা হাড়সহ ১ কেজি গরুর মাংসের দামের সমান।


মুরগির দামের এই উল্লম্ফনের কারণে গরুর মাংস কেনার সাধ্য কম, এমন ক্রেতারা পড়েছেন বিপাকে। আবার ধর্মীয় বা অসুস্থতার কারণে যারা গরুর মাংস খান না, তাদের মধ্যে অনেকের বাড়িতে মাংস রান্না হচ্ছে না দীর্ঘদিন।


গতকাল শনিবার রাজধানীর কয়েকটি বাজারে দেখা গেল, ব্রয়লার এবং সোনালি মুরগির জোগান যথেষ্ট থাকলেও, দেশি মুরগি নেই বললেই চলে। কারওয়ান বাজারে মুরগি কিনতে আসা রুবেল (২৫) নামের এক ক্রেতার আক্ষেপ, ‘দেশি মুরগি সব সময় খাই না। আমার ছোট ভাই দেশি মুরগি খাবে বইলা মহাখালী থেকে আসছি এই বাজারে। কিন্তু একটা দেশি মুরগির যে দাম, তা দিয়ে সোনালি মুরগি কিনতে পারতাম তিনটা। পাওয়া যেত ১ কেজি গরুর মাংসও। যে মুরগি এইখান থিকা ৯০০ টাকায় কিনলাম, সেটা আমাদের গ্রামে অনায়াসেই ৬০০ টেকায় পাইতাম’, যোগ করলেন রুবেল।


নিজের পুরো পরিচয় প্রকাশ না করার শর্তে রাজীব কুণ্ডু (ছদ্মনাম) শোনালেন আরেক জটিলতার গল্প। তিনি জানালেন, ধর্মীয় কারণে তার বাড়িতে গরুর মাংস খাওয়া হয় না। যেকোনো অনুষ্ঠান বা আয়োজনে দেশি মুরগিই তাদের ভরসা। তিনি ১০টি দেশি মুরগি কিনতে এসেছেন বাজারে। কিন্তু দাম ছাড়িয়েছে সাধ্যের সীমা। বাধ্য হয়েই তাকে কাটছাঁট করতে হচ্ছে বাজেটে।


ব্যবসায়ীদের ভাষ্য, ঢাকায় দেশি মুরগি আসে শুধু গ্রামাঞ্চল থেকে। গ্রামের নারীরাই মূলত পোষেন দেশি মুরগি। তবে শীতের পর কলেরা, রানীক্ষেতসহ বার্ড-ফ্লুর প্রকোপে খামার ও বাড়ির পোষা মুরগি মরেছে ব্যাপক হারে। বাজারে কমেছে সরবরাহ। পাশাপাশি জ্বালানি সংকটে বেড়েছে পরিবহন ব্যয়ও। তবে চাহিদা আছে আগের মতোই। ফলে বেড়েছে দাম।


কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা বিল্লাল হোসেন আগামীর সময়কে দিলেন মুরগির দরের চিত্র। তিনি জানালেন, দেশি মুরগির ক্রেতা আছে আগের মতোই; কিন্তু কমেছে সরবরাহ। পাইকাররাও আগের মতো দিতে পারছেন না দেশি মুরগি।


বিল্লালের দাবি, ‘আগে যেখানে প্রতিদিন ৬০-৭০টি দেশি মুরগি কিনতাম, এখন কিনতেছি ৪০টা। মুরগি কম আসার কারণে ব্যবসায়ীরাও দাম বাড়াইয়া দিতাছে। তারা দেশি মুরগি বাজারে আনার সঙ্গে সঙ্গেই বিক্রি কইরা দিতে পারতাসে। তহন দামও বাড়াইয়া দিতেছে।’


আরেক ব্যবসায়ী মামুন জানালেন, মুরগির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন তারাও। মামুন আগামীর সময়কে বলেছেন, ‘যারা দেশি মুরগি খায় সেসব কাস্টমার কমে নাই, কমছে মুরগির সংখ্যা। আমরা দাম বেশি দিয়ে কিনলেও লাভের টেকা বাড়ে নাই। অনেক সময় লসেই বিক্রি করা লাগে।’


‘ভিন্ন ব্যবসায়ীদের থেকে কেনার কারণে দামে তফাত থাকে, কিন্তু বিক্রি করার সময় ঠিক একই দামে বিক্রি করা লাগে। তহন যে ব্যবসায়ীর কাছে থেকে বেশি দামে কিনি, তাদেরটাও একই দামে বিক্রি করা লাগে।’


অবশ্য ক্রেতাদের কেউ কেউ দুষছেন পাইকার-খুচরা উভয় বিক্রেতাকেই। তারা জানিয়েছেন, ব্যবসায়ীরা সুযোগ নেন সব সময়। রেডি থাকে তাদের নানা অজুহাত।


বিষয়টি যাচাই করতে যোগাযোগ করা হয় মানিকগঞ্জের এক গৃহিণীর সঙ্গে। হোসনে আরা নামের ওই গৃহিণী বাণিজ্যিকভাবে পালন করেন দেশি মুরগি। মুরগির মড়ক লাগার তথ্য দিলেন তিনিও। আগামীর সময়কে জানালেন, শীত শেষ হওয়ার পরপরই তার খামারে দেখা দেয় কলেরার প্রাদুর্ভাব। এরপর মারা যায় তার ৫০টি মুরগি। তারপর নতুন করে আর তোলেননি মুরগির ছানা।


অবশ্য দেশি মুরগি পালনের আগ্রহ কমার পেছনে আরেকটি বিষয় সামনে আনলেন হোসনে আরা। তার দাবি, ব্রয়লার মুরগির জোগান বেশি থাকায় দেশি মুরগি পালনে আগ্রহ হারাচ্ছেন তার মতো গৃহিণীরা।


দাম বেড়ে যাওয়ার পেছনে ভূমিকা আছে সরকারের তদারকির অভাবও। সরকার যদি এখনই কোনো পদক্ষেপ না নেয়, তবে গরুর মাংসের দাম ছাড়িয়ে খাসির মাংসের দাম ছোঁবে দেশি মুরগি।


তখন দেশি মুরগি হয়তো পরিণত হবে বিত্তশালীদের বিলাসী খাবারে।


আরও খবর




মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার

লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল

পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল

সুনামগঞ্জের খবর: সুনামের ১৫ বছর

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনের ইসিসহ সকলের প্রতি শোকজ- রুল জারির নির্দেশ হাইকোর্টের

সাতক্ষীরায় বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

অপরাধমুক্ত তাহিরপুর গড়ার অঙ্গীকার, আইনশৃঙ্খলা সভায় কঠোর সিদ্ধান্ত

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

শ্রীপুরে ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

ডুয়েটের নবনিযুক্ত প্রো-ভিসির সঙ্গে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা

তারাগঞ্জে" জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬" পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর পরিদর্শন: দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রশাসনের

সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা