শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

‘ঘর থেকেই শুরু হোক নারীর সম্মান’

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

 ‘পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি’ স্লোগানের আলোকে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালিত হচ্ছে। দিবসটি নিয়ে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।


তিনি বলেন, ‘স্বাধীনতা অনেক কিছুর সঙ্গেই নির্ভরশীল। স্বাধীনতা মানেই দায়িত্বশীলতা। নারীকে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। সামগ্রিকভাবে স্বাধীনতা দিতে হবে। ছোট থেকেই খাবার টেবিল থেকে শুরু করে সবকিছুতে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। আমরা আগে থেকেই দেখে আসছি ছেলের জন্য আলাদা করে খাবারের বড় একটা অংশ উঠিয়ে রাখা হতো। সেই দিনগুলো পাল্টে যাওয়া খুবই জরুরি। যদিও এখন আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে তা সমাজে এখনো বিদ্যমান। সমবন্টন বিষয়টা খুব জরুরি।’


তিনি আরও বলেন, ‘নারীরা ঘরে থাকবে আর পুরুষ কাজ করবে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার। সম্পদ বণ্টনের ক্ষেত্রে সমপরিমাণ হতে হবে। সবকিছু ঘর থেকেই আসতে হবে। একটি মেয়ের বিয়ে হলেই সে শ্বশুরবাড়ির বিষয়টা তা নয়। সন্তান সব সময় সন্তান। বিয়ে হলেও সন্তান কখনো পর হয় না। মেয়েদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। বেশির ভাগ সময় দেখে আসছি মেয়েরা কথা বলার জায়গাই পায় না। নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে আমি ভীষণ চিন্তিত। বিভিন্ন কারণে নারীরা ভীষণভাবে বিষণ্নতায় ভুগে। মানসিক চাপের কারণে এমনটা হয়ে থাকে। সচরাচর দেখা যায় মেয়েরা কোথাও মত প্রকাশের জায়গা পায় না। এ ক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসতে হবে।’


সাম্প্রতিক সময়ের ঘটনার কথা স্মরণ করিয়ে নওশাবা বলেন, ‘জুলাই ও আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় আমাদের দারুণ একটি উদাহরণ। যেখানে কেউই বলতে পারবে না এই অভ্যুত্থান কারও একার। এটা সকলের অভ্যুত্থান। সকল শ্রেণির মানুষ এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। এরপর অনেক ক্ষেত্রেই দেখেছি নারীদের যে অবদান সেটা খুব বেশি চর্চায় আসেনি। সেটা আসাটা জরুরি। এই চর্চা চলমান থাকা খুবই জরুরি। চলমান যে কোনো জিনিস তখন সেটা প্রাকটিসে পরিণত হয়।’


নারীর সম্মান প্রতিদিন উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু নারী দিবসে নারীদের সম্মান করব সে চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। এটা যেন শুধু দিবস কেন্দ্রিক না হয়। প্রতিদিনই নারীকে সম্মান করতে হবে। সকাল থেকে উঠে যেন উদারণ তৈরি করতে পারি। একজন নারী যেমন নিজের জন্য কথা বলবে ঠিক তেমন তার পাশের নারীর জন্যও কথা বলবে। সবাই উদাহরণ তৈরি করলে সন্তানরা শিখবে। এভাবেই সব জায়গায় নারীদের সম্মান দিতে হবে। নারীর সম্মান ঘর থেকেই শুরু হতে হবে।’



আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই