শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

হতাশার কথা জানালেন ববি!

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৯ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৯ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এবার ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির অভিনীত ছবি ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটিতে নয়নতারা নামে একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সিনেমাটির নানা প্রসঙ্গ ও ব্যস্ততা নিয়ে কথা বলেন নায়িকা।



এবার ঈদে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। এছাড়াও মুক্তি পেয়েছে ‘ময়ূরাক্ষী’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘আগন্তুক’ সিনেমাগুলো।


কিন্তু এবার ঈদে প্রেক্ষাগৃহগুলোতে তেমন সাড়া পায়নি ‘ময়ূরাক্ষী’। দর্শকরা মনে করেছেন, এবার ঈদে শাকিব খানের ‘তুফান’ কে চ্যালেঞ্জ করার মতো কোনো ছবি নির্মাণ হয়নি।



ঈদের সিনেমা নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন, এমন প্রশ্নের উত্তরে নায়িকা ববি বলেন, ‘সিনেমাটির গল্পটি সুন্দর ছিল। যারা দেখেছেন তারা ভালোমন্দ-দুটোই বলেছেন। প্রশংসাও পেয়েছি, হতাশাজনক অভিব্যক্তিও পেয়েছি। শুধু বলবো, সিনেমাটি আরও ভালো হতে পারতো।’


সিনেমায় অভিনীত চরিত্রের ব্যপ্তি নিয়ে হতাশ কী না- এমন প্রশ্নের জবাবে ববি বলেন, ‘শুধু আমি নই, দর্শোকও হতাশ। অনেক দর্শকই বলেছেন আমার চরিত্রটির আরও ব্যপ্তি প্রয়োজন ছিল। এটা তো একজন সিনেমার নায়িকার গল্প নিয়ে বানানো সিনেমা। অথচ সেই নায়িকার চরিত্রটিই ঠিকঠাক ফুটিয়ে তোলা হয়নি। গল্পটা যাকে নিয়ে, তাকেই যদি পর্দায় এস্টাবলিশ না করেন, তাহলে এর সার্থকতা কোথায়।’


নায়িকা বলেন, ‘ডাবিংয়ের সময় এক রকম ছিল। তখন যেসব দৃশ্য রাখা হয়েছিল মুক্তির পর দেখলাম তার অনেকই নেই। অনেক ভালো দৃশ্য নির্মাতা বাদ দিয়েছেন। সেগুলো বাদ না দিলে সিনেমাটি আরও ভালো হতো। ডাবিংয়ে যতটা দেখেছিলাম, ততটা নেই সিনেমায়। অনেক ভালো সিকোয়েন্স বাদ দেওয়া হয়েছে। অনেক কাটাছেড়া করায় গল্পগুলো খাপছাড়া হয়ে যায়।’


তবে এই সিনেমায় অভিনয় করা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও জানান ববি। নায়িকার কথায়, ‘যে কোনো সত্য ঘটনা পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তোলা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। আর মানুষ যদি সে গল্পটি জেনে থাকে, তা আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। চরিত্রটির মধ্যেই ডুবে ছিলাম, আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এখন বাকিটা দর্শকরাই বলবেন।’


উল্লেখ্য, গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘ময়ূরাক্ষী’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই