শিরোনাম
সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩ আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

হুমকি পেয়েও হাল ছাড়েননি রাইমা

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বহুদিন পর মুক্তি পেতে যাচ্ছে টালিউডের সুদর্শনী নায়িকা রাইমা সেনের নতুন সিনেমা। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মা কালী’ নামের সিনেমাটির টিজার। সিনেমার মুখ‍্য ভূমিকায় রাইমার বিপরীতে দেখা যাবে অভিষেক সিংকে। প্রায় দুই মিনিটের টিজার নিয়ে শুরু হয়েছে নানামুখী চর্চা। দেশভাগের আগে বাঙালিদের ওপর নির্মম অত্যাচারের হৃদয়বিদারক কাহিনী নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন বিজয় ইয়ালাকান্তি। টিজার প্রকাশের পর জানা গেছে, এ সিনেমায় কাজ না করতে হুমকি দেওয়া হয়েছিল রাইমাকে, কিন্তু তাতে পাত্তা না দিয়ে কাজটি শেষ করেন তিনি। 



নির্মাতা সূত্র জানিয়েছে, সিনেমার প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ অগাস্টের সাম্প্রদায়িক দাঙ্গা; ইতিহাসে যা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। সে সময় গণহত্যার নৃশংসতা এবং কীভাবে ভারত ভাগের আগুন বাংলা থেকে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল, তা দেখানো হবে পর্দায়। একটি পরিবারকে কেন্দ্র করেই বলা হলে সেকালের সাধারণ মানুষের যন্ত্রণার কথা। 


টিজারে সিনেমার গল্পের যে ঝলক দেখা গেছে তাতে দেশভাগের সময় মানুষের কষ্ট, যন্ত্রণা, অত‍্যাচারের কথা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। ব্রিটিশদের বাংলা ভাগের পরিণাম যে কী ভয়ঙ্কর হয়ে উঠেছিল তা ফুটিয়ে তোলা হয়েছে পুরো সিনেমাজুড়ে।


স্বাধীনতার আগে অপ্রকাশ্য কিছু ঘটনা বাঙালি হিসেবে তুলে ধরার তাগিদ থেকে তিনি সিনেমাটিতে কাজ করেছেন জানিয়ে রাইমা বলেন, এ ছবির চিত্রনাট্য পড়ে জানতে পেরেছি দেশভাগের ইতিহাস। 


রাইমা আরও জানান, চিত্রনাট্য পড়ার সময় কেঁদে ফেলেছিলেন তিনি। তার মনে হয়েছে, এই অন্যায় দিনের পর দিন বাংলা এবং বাঙালি সহ্য করে আসছে। যেহেতু তিনিও একজন বাঙালি। তাই সেই জায়গা থেকে তারও সেসব তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি।


এর আগে এই সিনেমার কয়েকটি পোস্টার প্রকাশ্যে আসার পর হুমকিও পেয়েছিলেন রাইমা সেন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অবাক। এ-রকমও যে হতে পারে আমার ধারণাই ছিল না। হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। ভালো চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। ছবি না দেখে আগে থেকে কোনো কিছু অনুমান করে নেওয়া উচিত নয়। এর আগে গত বছর ‘ভ্যাকসিন ওয়ার’ ছবির ট্রেলার দেখেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু লেখা হয়েছিল। কিন্তু তারপর ছবিটা দেখে সবাই চুপ করে যান।’ ‘মা কালী’ মুক্তির পরও একই ঘটনা ঘটবে বলে আশা রাইমার। 


বাংলা ছাড়াও একাধিক ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে সিনেমার মুক্তির তারিখ নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।



আরও খবর




সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই