শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

কাজলকে ভিড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত স্পর্শ

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সম্প্রতি ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। যেখানে দেখা যায়, হায়দরাবাদে একটি লঞ্চ ইভেন্টে হাজির হয়েছিলেন আগারওয়াল। সঙ্গে ছিলেন তার বাবা বিনয়ও। সেখানেই সেলফি তোলার সময় একজন ব্যক্তির স্পর্শে অপ্রস্তুত অনুভব করেন কাজল।


ভিডিওতে দেখা যায়, স্টোরের লঞ্চের সময়, তিনি একটি সেলফি ক্লিক করার জন্য একজন ব্যক্তির অনুরোধ রাখার চেষ্টা করেন। ছবিটি ক্লিক করার সময় ওই ব্যক্তি অভিনেত্রীর কোমর স্পর্শ করেন।


কাজলকে বেশ আতঙ্কিত দেখাচ্ছিল সেই সময়। ইভেন্টের ভিডিও এক্স প্ল্যাটফর্মে শেয়ার হতেই ওই নেটিজেনের ভিডিওতে সেই দৃশ্য নজরে আসে। অভিনেত্রী যদিও অনুষ্ঠান স্থলে কোনো বাধা দেননি। এরপরই অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন তিনি।


দুর্ভাগ্যবশত, কাজল প্রথম নারী অভিনেত্রী নন যিনি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। সারা আলি খান, অপর্ণা বালামুরালি, অহনা কুমার, মালাইকা আরোরাসহ এমন কয়েকজন অভিনেত্রী ছিলেন যারা গত বছর নানা রকমের ইভেন্টে যোগ দেওয়ার সময় এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন।


২০২২ সালে মা হয়েছেন অভিনেত্রী কাজল। স্বামী গৌতম কিচলু আর কাজলের কোল আলো করে এসেছে পুত্র সন্তান। আদর করে ছেলের নাম রেখেছেন নীল। সন্তান জন্মের পর কিছু দিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। শিগগিরই তেলুগু সিনেমা সত্যভামা এবং তামিল সিনেমা ইন্ডিয়ান ২-এ দেখা যাবে কাজলকে। সত্যভামায় একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। পরবর্তী ছবিতে তার ভূমিকাটি গোপন রাখা হয়েছে।


বলিউডের একাধিক ছবিতে অভিনয় করলেও মূলত দক্ষিণী ছবিতেই তার উত্থান। দক্ষিণী ছবির অভিনেত্রী হিসাবেই মূলত পরিচিতি তৈরি করেছেন কাজল আগরওয়াল। ২০২০ সালের ৩০ অক্টোবের একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন কাজল আর গৌতম।


কাজলের কথায়, তার বড় হওয়া মুম্বইতে, হিন্দি বলেই তিনি বড় হয়েছেন, তবে বাড়ি বলতে তিনি হায়দরাবাদকেই বোঝেন। প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লক্সমী কল্যাণম’ ছবির হাত ধরে তেলুগু ছবির দুনিয়ায় পা রাখেন। পরবর্তী সময়ে ‘মাগধীরা’, ‘আর্য-২’ এর মতো হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। অজয় দেবগনের বিপরীতে রোহিত শেট্টির ‘সিংঘম’ ছবির জন্য তিনি বেশ জনপ্রিয়তা পান।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই