শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

কেঁচো খুঁজতে না আবার সাপ বেরিয়ে যায়, লাইভে বললেন পরীমণি

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঢালিউডের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিনেত্রীর এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধর করেন তিনি। 


এই ঘটনায় রাজধানীর ভাটার থানায় সাধারণ ডায়রি করেছেন ওই ভুক্তভোগী। ভাটারা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। 

এ ঘটনায় শুক্রবার (৪ এপ্রিল)রাতে ফেসবুক লাইভে আসেন পরীমণি। তুলে ধরেন নিজের বক্তব্য। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানান অভিনেত্রী। 



তিনি বলেন, ‌‘আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যা-ই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে একমাসও হয়নি আসলে... সে দাবি করতেই পারে (গৃহকর্মী হিসেবে), তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।’



এরপর বলেন, ‘আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।’



পরীর কথায়, ‘আমরা কি একটু ওয়েট করতে পারতাম না যারা মিডিয়াকর্মী ছিলাম? তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি আমরা মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ (বেশি সুবিধা) দিচ্ছি না? যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন?’



এ সময় সংবাদকর্মীদের পরীমণি বলেন, ‘সন্ধ্যা কিংবা রাতে এটা করতে পারতেন! কিন্তু একটা বড় পত্রিকা আপনি কীভাবে রাত ১২টার সময় এই নিউজ করেন যে, তাদের (পুলিশ) সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি তো আমার বাসায়, আমি কি পালিয়ে গেছি? আমি কোনো অপরাধ করেছিলাম? এই কথাগুলো কেন আসছে আমি জানি না, আসলে আপনারা আমাতে বাধ্য করেছেন।’



এরপর যোগ করেন, ‘আচ্ছা, আপনারা এত মিডিয়া কীভাবে জানেন যে এতটা সাধারণ ডায়েরি হলো? আপনাদের মনে হয় না এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। মানে একবারও কেন মনে হলো না আপনাদের! দেখেন, কেঁচো খুঁজতে না আবার সাপ বেরিয়ে যায়! আমি তো অনেক কিছু নিয়েই মুখ বুজে ছিলাম বা মুখ বুজে আছি। আমি আসলে থাকতেও চাই তা-ই। আমার দুই বাচ্চা, আমার এই ফ্যামিলি, আমার এই সুখ-শান্তি, আমার কাজ, আমার জীবনযাপন এই নিয়ে থাকতে চাই।’


সবশেষে তিনি বলেন, ‘আমার বাসায় তো ৯ বছর ধরে একজন কাজ করে। আমার যে ড্রাইভার, উনি ৪ বছর ধরে আমার বাসায় কাজ করে। তার আগের ড্রাইভার ছিল সাড়ে ৪ বছর। এ রকম বহু মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে, কই তারা তো কোনো অভিযোগ করল না?’


এর আগে সংবাদমাধ্যমকে বিষয়টি নিয়ে নায়িকা বলেছিলেন, ‘এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। আশা করি, পুলিশ এর সত্যতা বের করবে।’ 


তিনি যোগ করেছিলেন, ‘একজন তাকে কাজের জন্য আমার বাসায় দিয়েছিল। কিন্তু উনি শারীরিক ভাবে অসুস্থ। ঠিক মতো হাটতে পারে না। এ অবস্থায় তাকে বলি কি করে কাজ করবেন। তখন আমাকে বলে—আমি অসুস্থ তাই কেউ কাজে নেয় না। শুনেছি, আপনি অনেক ভালো মানুষ। আমাকে একটু দয়া করুন। মানবিক বিষয় চিন্তা করে আমার ছোট বাচ্চার জন্য তাকে রেখেছি কারণ, ওর কোনো ভারি কাজ নেই।’ 


সবশেষ তিনি বলেছিলেন, ‘কিছুদিন না যেতেই একের পর এক সমস্যা বলে টাকা চাইত। বিষয়টা আমার কাছে সুবিধার মনে হয়নি। যে আমাকে দিয়েছিল তাকে নিয়ে যেতে বলি। মাত্র ৩৭ দিন আমার বাসায় ছিল। তারপরও দুই মাসের পুরো বেতন দিয়েছি। নতুন পোশাক দিয়েছি। তার ফল এই জিডি।’


আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল