শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

নতুন করে কাজে ফরিছনে শারমনি আঁখি

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শনিবার ০২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অভিনেত্রী শারমিন আঁখি এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরম্ন 'অরিন্দম নাট্য সম্প্রদায়'র মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' নাটকের মূল চরিত্র 'বসন' করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে নাম লেখান এই অভিনেত্রী। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প। তার ক্যারিয়ারে যখন সুসময় চলছে ঠিক তখনই একটি দুর্ঘটনায় থমকে যায় সবকিছু।

এলোমেলো হয়ে যায় শারমিন আঁখি সব স্বপ্ন! একটি নাটকের শুটিং চলাকালীন বৈদু্যতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। অভিনেত্রীর শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়। ২০২৩ সালের ২৮ জানুয়ারি শুটিংয়ে আহত হন শারমিন আঁখি। দুই মাস চিকিৎসা নিয়ে একই বছরের ২৮ মার্চ বাসায় ফিরেন তিনি। এখন ঘরবন্দি চলছে তার জীবন যুদ্ধ! এই ভালো, এই খারাপ- এভাবেই চলছে অভিনেত্রীর দিন-রাত। ধীরে ধীরে সুস্থতার পথে আঁখি। যার লাইট-ক্যামেরা আর অ্যাকশনে দিন পার হতো তিনি এক বছর ধরে ঘরবন্দি। সেই আঁখি ক্রমশ নিজেকে নতুন করে তৈরি করছেন। আবারও নতুন করে নতুনভাবে কাজে ফিরছেন। যে মঞ্চ দিয়ে তার ক্যারিয়ার শুরম্ন হয়েছিল সেই মঞ্চ দিয়েই দ্বিতীয় ইনিংসে নবউদ্যমে ফিরছেন শারমিন আঁখি। গ্রম্নপ থিয়েটার উৎসবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ শনিবার সন্ধ্যায় অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক 'কবি' মঞ্চস্থ হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নির্দেশনায় শামীম হাসান। নাটকটি অরিন্দমের ২৯তম প্রযোজনা।

এর কেন্দ্রীয় চরিত্র নিতাই কবিয়াল হওয়ার স্বপ্নে বিভোর। বিবাহিতা ঠাকুরঝি ও বাজনাদার ঝুমুর দলের বসন- এই দুই নারী চরিত্র নিতাইকে নিয়ে যায় অসমাপ্ত জীবন জিজ্ঞাসার উত্তরের খোঁজে। নাটকটিতে 'বসন' চরিত্রে অভিনয় করেছেন শারমিন আঁখি। এ নাটক দিয়েই নতুন করে কাজে ফিরছেন তিনি। নিতাই চরিত্রে পঙ্কজ রনি এবং ঠাকুরঝি চরিত্রে জান্নাতুল নাঈম। এছাড়া আরও অভিনয় করেছেন সাইফুল ইসলাম বাবু, সাবেরা সুলতানা, নাজিম উদ্দিন চৌধুরী, আকবর রেজা, সজীব সেন, বিজয় দাস, পূজা প্রমুখ।নবোদ্যমে ফিরতে পেরে উচ্ছ্বসিত শারমিন আঁখি।

তিনি বলেন, পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। এক বছর ধরে কাজহীন হয়ে ঘরবন্দি। এখনো শারীরিক দুর্বলতা আছে। পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। কাজে ফেরার জন্য মনটা ছটফট করছে। শরীর কিছুটা অনুকূলে থাকায় কাজে ফিরছি। তিনি আরও বলেন, মঞ্চ দিয়েই দ্বিতীয় ইনিংসে নতুন করে কাজে ফেরার চেষ্টা করছি। আস্তে আস্তে নাটকের কাজও শুরম্ন করব। সেভাবে নিয়মিত না হতে পারলেও মাঝে মধ্যে কাজ করার ইচ্ছে আছে। সবার সহযোগিতা পেলে আশা করি নতুন করে সবকিছু শুরম্ন করতে পারব। নান্দনিক অভিনয়ে শারমিন আঁখি অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, টেলিফিল্ম একাধারে সব কিছুতেই কাজ করেছেন এ মডেল-অভিনেত্রী। 


আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল