শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

অ্যাকশন প্যাকড চরিত্রে সামান্থার ঝলক

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মুখের সুমিষ্ট হাসি এবং অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন লাখ লাখ ভক্তের হৃদয়। উপহারও দিয়েছেন একের পর এক হিট সিনেমা। বলিউড এবং দক্ষিণী সিনেপাড়ায় অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর মাঝে গড়েছেন নিজের শক্ত অবস্থান।


স্পাই থ্রিলার সিরিজ সিটাডেল: হানিবানির পর আবারও অ্যাকশন প্যাকড চরিত্রে ফিরছেন সামান্থা রুথ প্রভু। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের স্টোরিতে আসন্ন ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের সেট থেকে বিহাইন্ড দ্য সিনের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে সামান্থাকে তার হাত প্রস্তুত করতে দেখা যায়। দেখে মনে হবে তিনি হয়তো কোনো বিধ্বংসী কাজ করার জন্য প্রস্তুত হচ্ছেন।


স্টোরিতে তিনি ক্যাপশন দিয়েছেন, এখানে আবার যাচ্ছি। এই ক্যাপশন থেকে তার অ্যাকশন মুডে ফিরে আসার সংকেত পাওয়া যায়। ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিরিজটি ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা সিরিজ হিসেবে দর্শকদের কাছে আসতে চলেছে। যার কাহিনি অত্যন্ত ভয়ংকর এবং আকর্ষণীয়।


তুম্বাড খ্যাত রাহি অনিল বারভের পরিচালনায় এ সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু ও আদিত্য রয় কাপুর। তাদের পাশাপাশি আরও অভিনয় করছেন ওয়ামিকা গাবি ও আলি ফজল।


সবশেষ সামান্থাকে দেখা যায় হিন্দি সংস্করণের সিটাডেল এ। যেখানে তার সহঅভিনেতা হিসেবে ছিলেন রিচার্ড মডেন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, বরুণ ধাওয়ান, কেয় কেয় মেনন, সিমরান, সিকান্দার খের, সাকিব সেলিম, সোহাম মজুমদারসহ আরও অনেকে।


সিটাডেল: হানিবানি আসলে মূল সিরিজের স্পিন-অফ এবং প্রিক্যুয়েল হিসেবে কাজ করেছে, যেখানে নাদিয়ার পিতৃপরিচয় এবং তার জীবনের অনেক অজানা দিক উন্মোচিত হয়েছে। এ সিরিজটি চলতি বছরের ৬ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।


এ ছাড়া সামান্থা ‘মা ইতনি বাংগারাম’ নামে একটি থ্রিলার অ্যাকশন সিনেমায় কাজ করছেন। যেখানে তাকে একটি সহিংস চরিত্রে দেখা যাবে। সম্প্রতি এ সিনেমার ফার্স্ট লুক টিজারে তাকে বন্দুক হাতে রাগান্বিত চেহারায় উপস্থিত হতে দেখা যায়। এই সিনেমাটির মাধ্যমে সামান্থার প্রথম প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই