শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

পাইকারি ও খুচরা বাজারে সবজির দামের পার্থক্য আকাশ-পাতাল

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর সবজির বাজারে নৈরাজ্যের অভিযোগ বেশ পুরনো। তবে পাইকারি ও খুচরা বাজারে সবজির দামের পার্থক্য আকাশ-পাতাল৷ ক্রেতাদের অভিযোগ থাকলেও সুরাহা মিলছে না। 


শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রায়ের বাজার পাইকারি সবজির আড়ত ও খুচরা বাজারের সঙ্গে সবজির দাম তুলনা করে দেখা যায়, পাইকারির তুলনায় প্রায় দ্বিগুণ দামে সবজি বিক্রি হচ্ছে খুচরা বাজারে। 


রায়ের বাজার আড়ত থেকে পাওয়া তথ্যমতে- ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ ও পুরান ঢাকার বেশ কিছু এলাকার বাজারে সবজি যায় এ বাজার থেকেই। 


এসব এলাকার খুচরা বাজারে সবচেয়ে কম দামি সবজির তালিকায় রয়েছে পেঁপে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অথচ পাইকারি বাজারে সেই পেঁপে মাত্র ১৬ টাকা। 


রায়ের বাজার আড়ত ঘুরে দেখা যায়, পাইকারি হিসেবে পেঁপে বিক্রি হচ্ছে বস্তা হিসেবে৷বস্তায় যে কয় কেজিই থাকুক, ক্রেতাকে কিনতে হবে পুরোটাই এবং কেজি দরে। প্রতি কেজি ১৬ টাকা। 


আবার খুচরা বাজারে যে লাউ ৮০ থেকে ১০০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে, তা পাইকারি বাজারে মিলছে ৩০ থেকে ৪০ টাকা পিস দরে। আর একদিনের পুরনো লাউ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়। 



রাজধানীর ধানমন্ডির সংকরে প্রতি পিস নারিকেলি কচু বিক্রি হতে দেখা গেছে ৫০ থেকে ৬০ টাকায়। রায়ের বাজারের পাইকারি আড়ত থেকে সেই কচু বিক্রি হচ্ছে ২০ টাকা পিস দরে। অর্থাৎ ২০ টাকা বিনিয়োগ করে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত মুনাফা নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। 


কেজিতে কিনে ফালি হিসেবে বিক্রি করে খুচরা ব্যবসায়ীদের দ্বিগুন মুনাফার পথ মিষ্টি কুমড়া। খুচরা বাজারে মিষ্টি কুমড়া বিক্রি হয় ফালি হিসেবে। এক পিস কুমড়াকে ৬ টুকরা করে প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। যার প্রতি টুকরার ওজন আধা কেজির কাছাকাছি। পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, মিষ্টি কুমড়ার কেজিই ৩০ টাকা। 


রায়ের বাজারের পাইকারি সবজি বিক্রেতা মো. রাসেল বলেন, আমরা মিষ্টি কুমড়া কেজিতে বিক্রি করি। কেজি ৩০ টাকা। কচু ২০ টাকা পিস। আজকে দুপুর পর্যন্ত রেট এইটাই। দুপুর দুইটার পর আবার গাড়ি আসবে৷ তখন দাম কম-বেশি হতে পারে।


অর্থাৎ শুক্রবার সকাল থেকে পাইকারি বাজারের সকালের দামের সঙ্গেই সমম্বয় থাকার কথা। কিন্তু সেই সমম্বয় একেবারেই দেখা যায়নি পাইকারি ও খুচরা বাজারের মধ্যে। 


খুচরায় ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কচুর লতি পাইকারি বাজারে ৩৫ থেকে ৪০ টাকা। অর্থাৎ খুচরা বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কচুর লতি। 


খুচরা বাজারে ৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া শশা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে মাত্র ২৮ টাকা কেজি দরে৷ 


এ বিষয়ে খুচরা সবজি বিক্রেতা মো. কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আড়তের দামের পরেও তো আলাদা খরচ আছে৷ গাড়ি ভাড়া আছে৷ সেগুলোও তো হিসাব করা লাগবে।


তবে এ যুক্তি বেশ দূর্বল বলে মনে করেন আড়তের কর্মীরা৷রায়ের বাজার আড়তে পণ্য ওঠানামার শ্রমিক হিসেবে কাজ করেন মো. শাহজাহান। তিনি বলেন, আমাদের আড়তে তো উত্তরা থেকে কেউ সবজি নিতে আসে না। আশপাশের বাজারের লোকজন নেয়, যারা ভ্যানে বিক্রি করে তারা নেয়। গাড়ি ভাড়া তো তাগো বেশি পড়ে না। লেবার খরচও বেশি না। যে যে বাজারে আড়ত থেকে সবজি যায়, আপনি ধরতে পারেন, লেবার আর গাড়ি ভাড়া নিয়া কেজি ২ থেকে ৩ টাকা খরচ হইতে পারে। এর বেশি না।


দামের পার্থক্য আরও যাচাই করে দেখা যায়, চড়া দামি সবজিতে দামের পার্থক্যও বেশি। খুচরা ও পাইকারিতে কেজিতে ৭০ টাকা পার্থক্য টমেটোর। রায়ের বাজার আড়ত থেকে ৪৫০ টাকা পাল্লা (৫ কেজি) দরে বিক্রি হচ্ছে পাঁকা টমেটো। অর্থাৎ প্রতি কেজি ৯০ টাকা। কিন্তু খুচরা বাজারে সেই টমেটো কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত। 


এছাড়া পাইকারি ও খুচরা বাজারের মধ্যে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পার্থক্য দেখা গেছে, করলা, উস্তা, বেগুন, ঢেড়স, পটল ও ধুন্দলে৷ 


এদিকে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে পার্থক্য কমে এসেছে কাঁচা মরিচের ক্ষেত্রে। খুচরা বাজারে এদিন ১৮০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে কাঁচা মরিচ। পাইকারি বাজারে তা ১২০ টাকা। 


এদিকে ৪ টাকা আটি দরে পাইকারি বাজারে বিক্রি হতে দেখা গেছে শাপলার লতা। যা খুচরা বাজার পর্যন্ত আসতে আসতে ১৫ টাকা আটি হয়ে যাচ্ছে। বাজার ভেদে ৪ টাকা আটির শাপলা বিক্রি হচ্ছে ২০ টাকায়। 


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প