শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারের কাছে রোডম্যাপ চান মালিকরা

পোশাক শিল্পের অস্থিরতায় হাতছাড়া হচ্ছে বিপুল অর্ডার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পোশাক শিল্পে অস্থিরতায় ভাবমূর্তি সংকটে হাতছাড়া হচ্ছে বিপুল পরিমাণ অর্ডার। বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাওয়ায় গেল দুই মাসে অন্তত তিন বিলিয়ন ডলারের তৈরি পোশাকের অর্ডার ভারত, ভিয়েতনামসহ প্রতিযোগী দেশে চলে গেছে বলে দাবি খাত সংশ্লিষ্টদের। এই অবস্থায় রপ্তানি কমার পাশাপাশি দীর্ঘ দিন প্রণোদনার টাকা আটকে থাকায় তারল্য সংকটে পড়েছেন পোশাক কারখানার মালিকরা। সংকট কাটাতে বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদে ঋণ এবং এই খাতকে স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপ চান তারা।


গত ৪০ বছরে নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের শীর্ষ রপ্তানি খাতে পরিণত হয়েছে তৈরি পোশাক শিল্প। যদিও বৈশ্বিক মন্দায় ক্রয়াদেশ ও পোশাকের দাম কমে যাওয়াসহ গত তিন বছর ধরে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে এই খাত।


সবশেষ বৈষম্যবিরোধী আন্দোলন ও বন্যায় স্বাভাবিক আমদানি-রপ্তানি ব্যাহত হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন রপ্তানিকারকরা। এই ধকল না কাটতেই গাজীপুর, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের জেরে ইমেজ সংকটে পড়েছে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান এই খাত।


এমন প্রেক্ষাপটে গেল দুই মাসে কয়েক বিলিয়ন ডলারের ক্রয়াদেশ হাতছাড়া হয়েছে বলে দাবি শিল্প মালিকদের। সংকট উত্তরণে নীতি সহায়তার পাশাপাশি সরকারের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা চান তারা।


বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘এটার প্রতি সরকারের সুনজর থাকতে হবে। পট পরিবর্তনের পর নতুন সরকার। এটার প্রতি যদি নজর না থাকে তাহলে আরো বড় ধরনের ক্ষতির মধ্যে পড়তে হতে পারে।’


এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. বেলায়েত হোসেন বলেন, ‘বর্হিবিশ্বে বায়ারদের কাছে আমাদের একটি নেগেটিভ ইমপ্যাক্ট অবশ্যই আছে। আর যদি ঢাকাতেই বড় কারখানা ক্ষতিগ্রস্ত হয় তাহলে চট্টগ্রামে তার একটা সাইড ইফেক্ট থাকবেই।’


একের পর এক প্রতিকূল পরিস্থিতিতে সামনের দিনগুলো নিয়ে শঙ্কিত পোশাক শিল্প মালিকরা। গত দুই মাসে রপ্তানি কমেছে ২০ থেকে ৩০ শতাংশ। আসছে হলিডে সিজনের প্রত্যাশিত ক্রয়াদেশ পাচ্ছেনা কারখানাগুলো। এতে বেশি বিপদে পড়েছে মধ্যম সারির পোশাক কারখানাগুলো।


বিজিএমই নেতাদের অভিযোগ, উদ্যোক্তাদের আর্থিক সংকট নিরসনে ব্যাংকগুলো কোন সহায়তা করছে না। সরকার পোশাক কারখানাগুলোকে এক মাসের বেতনের সমপরমিাণ ঋণ দেয়ার নির্দেশনা দিলেও ব্যাংকগুলো উচ্চ সুদ দাবি করায় তা কোন কাজ আসছে না বলে দাবি ব্যবসায়ীদের।


বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘কিছু কিছু ব্যাংক থেকে আমরা সেই সহযোগিতা পাচ্ছি না এবং সেটার সুদ হার অনেক বেশি। সুতরাং যাদের বেশি প্রয়োজন, ক্ষুদ্র-মাঝারি শিল্প, যাদের সমস্যা আছে ওরাই কিন্তু টাকা পাচ্ছে না।’


সরকার প্রণোদনার অর্থ ছাড় না করায় আর্থিক সংকট আরো প্রকট হয়েছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তারা বলছেন, এলডিসি উত্তরণের অজুহাতে এমনিতেই প্রণোদনা কমিয়ে দেয়া হয়েছে। শুধু তাই নয়, দুই ঈদ ছাড়া প্রণোদনার টাকা না দেয়ায় কঠিন হয়ে পড়েছে খরচ সমন্বয় করা।


চলতি ২০২৪-২৫ অর্থবছরে পণ্য ও সেবাখাতে মোট রপ্তানির লক্ষ্যমাত্রা সাড়ে ৫৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও পোশাক খাতে লক্ষ্য এখনো ঘোষণা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিদায়ী অর্থবছরে পোশাক খাতে রপ্তানি কমেছে। 


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প