শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

প্রিয়াঙ্কা চোপড়ার দুঃসংবাদ

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৩ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

একের পর এক দুঃসংবাদের সঙ্গী হওয়াই যেন প্রিয়াঙ্কা চোপড়ার জীবন ও অভিনয়ের অংশ হয়ে গেছে। সেটা কখনো তার পরিবারে কখনো অভিনয় ছুটে যাওয়া কখনো বা ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে। সব মিলিয়ে দুঃসংবাদই এখন প্রিয়াঙ্কা চোপড়ার নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। একের পর এক তার ছবি যেমন ফ্লপ হচ্ছে, আবার ব্যক্তিগত জীবনটাকেও টেনে নিয়ে যেতে পারছেন না আর তার আগের মতো সেই মসৃণপথে।


১৯৭৮ সালে 'ডন' সিনেমা দিয়ে বলিউড কাঁপিয়েছেন অমিতাভ বচ্চন। এরপর রিমেক 'ডন'র মাধ্যমে ২০০৬ সালে শাহরুখকে দর্শকদের কাছে নতুনভাবে উপস্থিত করেন ফারহান আকতার। ২০১১ সালে এর দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হয়। এতেও ছিলেন শাহরুখ।


গত বছর থেকেই শোনা যাচ্ছে সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মিত হবে। আর সেখানে ডনরূপে হাজির হবেন রণবীর কাপুর। অর্থাৎ শাহরুখ খান বাদ! আসলে বাদ বললে ভুল হবে। শাহরুখই নাকি এ চরিত্রটি আর টেনে নিয়ে যেতে চাইছিলেন না। তাই ডনের তৃতীয় কিস্তি থেকে সরে গিয়েছেন।


এবার জানা গেল, ডনের দুই কিস্তিতে শাহরুখকে সঙ্গ দেওয়া প্রিয়াঙ্কা চোপড়াও বাদ পড়েছেন তৃতীয় কিস্তি থেকে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কিয়ারা আদভানি। বিষয়টি নিজেই জানিয়েছেন এ নায়িকা।


তবে কোনো দুঃসংবাদই প্রিয়াঙ্কা চোপড়াকে দমাতে পারে না। নিজের মনোবলের জোরেই সব দুঃসংবাদকেই আশ্চর্যজনকভাবে সামলে উঠতে পারেন এই প্রিয়াঙ্কা। যেমন ২০১৮ সালের ২ ডিসেম্বর যখন উমেদ ভবনে বিখ্যাত প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলছিলেন মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস ঠিক তার আগেই নিজের একটি লুকিয়ে রাখা খবর প্রকাশ্যে আনেন নিক। যেখানে ইনস্টোগ্রামে তার ছোটবেলার একটি ছবির সঙ্গে বর্তমানের একটি ছবি শেয়ার করে নিক লিখেছেন, যখন তার ১৩ বছর বয়স ছিল সে সময় তিনি টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন। এমনকি তার রক্তে শর্করার মাত্রা বেড়ে ৭০০ পর্যন্ত ওঠে গিয়েছিল। যেখানে একজন সুস্থ মানুষের সুগার লেভেল ৭০ থেকে ১২০ এর মধ্যে। যার ফলে ওই সময় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। নিক তাতে জানিয়েছিলেন, একমাত্র নিয়মতান্ত্রিক জীবনযাপনই তাকে ভালোভাবে বাঁচিয়ে রেখেছে।


আর ওই পোস্টটি দেওয়ার পর ঘাবড়ে গিয়ে চুপ করে থাকেননি নিকের সেই সময়ের হবু স্ত্রী হিসেবে থাকা প্রিয়াঙ্কাও। তিনি ওই পোস্টের নিচে লেখেন, 'তোমার বিষয়ে সব কিছুই আমার কাছে বিশেষ। তা ডায়াবিটিসের সঙ্গেই হোক আর ডায়াবিটিস ছাড়াই হোক।' এখন ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জনকারী এবং একবার টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হওয়া এই প্রিয়াঙ্কা চোপড়া একটি সিনেমা 'ডন' থেকে বাদ পড়ার দুঃসংবাদ থেকে এর চেয়ে বেশি কী আর প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন।



আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল