শিরোনাম
চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা শেরপুরে সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা
সোমবার ১৫ জুন ২০২৬
সোমবার ১৫ জুন ২০২৬

রোনালদোর পর্তুগালকে হারিয়ে নকআউটে জর্জিয়া, গড়ল নতুন ইতিহাস

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

২০১৩ সাল। তিবিলিসিতে একটা ফুটবল একাডেমির উদ্বোধনে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানেই দেখা হয়েছিল একঝাক কিশোরের সঙ্গে। জর্জিয়ার একটা ফুটবল প্রজন্ম তখন ছিল ওই একাডেমিতে। খাভিচা কাভারাৎসখেলিয়া, মামারদাসভিলিসহ সবাই বেড়ে উঠেছিলেন ওই এক একডেমি থেকেই। সেই একাডেমির খেলোয়াড়রাই কাল আবার দেখা পেলেন রোনালদোর।


এবার অবশ্য দেখা হলো প্রতিযোগিতামূলক ফুটবলে। বেলায় বেলায় রোনালোদো এখন ক্যারিয়ারের গোধূলিবেলায়। আর তিবিলিসির সেই অ্যাকাডেমির ফুটবলাররা নেতৃত্ব দিচ্ছে জর্জিয়ান ফুটবলের। প্রথমবারের মতো জর্জিয়াকে ফুটবলের কোনো শীর্ষ পর্যায়ে নিয়ে এসেছে তারাই। 


প্রথমবার ইউরো খেলতে আসা সেই দলটাই কিনা গতকাল রাতে হারিয়ে দিলো পর্তুগালকে। ইউরোর ইতিহাসেই অন্যতম বড় অঘটন বললে বাড়িয়ে বলা হয়না। ফ্রান্সের সাবেক ফুটবলার উইলি সাগনোলের অধীনে জর্জিয়া উপহার দিলো দীর্ঘদিন মনে রাখার মতো এক ম্যাচ। ২-০ গোলের এই জয়ে প্রথমবার ইউরোতে এসেই নকআউট পর্বে পা রাখলো ক্ষুদ্র এই দেশটি। 


পর্তুগালের মতো দলের বিরুদ্ধে নামলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জর্জিয়া। ২ মিনিটের মাথায় পর্তুগালের ডিফেন্ডার অ্যান্তোনিয়ো সিলভার ভুল পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করে জর্জিয়াকে এগিয়ে দেন দেশটির ফুটবলের বড় তারকা কাভারাৎসখেলিয়া।



শুরুর ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে খেলায় ফিরতে শুরু করে পর্তুগাল। ১৭ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় পর্তুগাল। শট ঠিকঠাকই নিয়েছিলেন রোনালদো। কিন্তু জর্জিয়ান গোলরক্ষক মামারদাসভিলি এদিন ছিলেন অন্যরকম ছন্দে। জোরালো সেই শট ফিরিয়ে দেন এই গোলরক্ষক। 



২৯ মিনিটের মাথায় কর্নারে হেড করতে গিয়ে বক্সে পড়ে যান রোনালদো। পেনাল্টির আবেদন করেও পেনাল্টি পাননি। উল্টো প্রতিবাদ করতে গিয়ে হলুদ কার্ড হজম করতে হয় তাকে। পর্তুগাল চাপ বাড়ালেও জর্জিয়ার রক্ষণ ভাঙা যায়নি কোনভাবেই। জর্জিয়ার গোলরক্ষককের কৃতিত্বই এখানে বেশি। অন্তত দুবার দলকে বাঁচান মামারদাসভিলি। আর বিপরীতে কাউন্টার অ্যাটাকে বারবার পর্তুগালের পরীক্ষা নিয়েছিলেন কাভারাৎসখেলিয়া। 


দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করার সুযোগ পান রোনালদো। কর্নার থেকে বল পেয়ে শট নেন। সেটাকেই আটকে দেন গোলরক্ষক। ৫৩ মিনিটেই আবার ভুল করেন সিলভা। লোকোসভিলিকে বক্সে ফাউল করেন তিনি। ভিএআর দেখে রেফারি পেনাল্টি দেন। এ বার গোল করতে ভুল করেনি জর্জিয়া। ঠান্ডা মাথায় ২-০ করেন মিকাউতাদজে। চলতি ইউরোয় নিজের তিন নম্বর গোল করলেন তিনি।

 

৬৫ মিনিটে উঠিয়ে নেয়া হয় রোনালদোকে। গোলের জন্য মরিয়া পর্তুগাল কোচ মাঠে নামালেন গঞ্জালো রামোসকে। কিন্তু দিনটা যে ছিল একান্তই জর্জিয়ার। আর গোলবারের নিচে মামারদাসভিলি ছিলেন প্রাচীর হয়ে। শেষ বাঁশি বাজতেই মাঠে নেমে পড়েন জর্জিয়ার কোচ, খেলোয়াড়সহ পুরো স্কোয়াড। গোলরক্ষক তখন উৎসবের কেন্দ্রে। 


এমন এক জয়ের পর গ্রুপে ৩য় হয়েছে জর্জিয়া। আর সবমিলিয়ে ৩য় হওয়া দলগুলোর মাঝে তাদের অবস্থান দুইয়ে। প্রথমবার ইউরোর নকআউটে যাচ্ছে তারা। যেখানে বেশ শক্ত প্রতিপক্ষ অপেক্ষা করছে তাদের জন্য। দে লা ফুয়েন্তের স্পেনের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। 


আরও খবর




নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা জানাল রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট

চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

শেরপুরে সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

চুরি ও ডাকাতির অভিযোগে বারবার আলোচনায় চন্দন দাশ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতিকে

মনপুরায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক দুই

২০২৬-২৭ অর্থবছরে ডুয়েটের জন্য ৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ