শিরোনাম
বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে এক দিনে ৫ জন হাসপাতালে দীর্ঘ দেড় যুগ পর সরকারী মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ,নারীসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধুনটে ৯ ওয়ার্ডের তরুণ-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
স্বাস্থ্য ও চিকিৎসা

ঋতু পরিবর্তনের সময় শিশুদের নাক-কান বন্ধের চিকিৎসা

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঋতু বা মৌসুম পরিবর্তনের পরিক্রমায় শীতকালের দাপট কমে এলেও শিশুদের নাক-কান বন্ধের সমস্যাসহ নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর কমছে না। আক্রান্ত হলে ২-৩ দিন নাক বন্ধ থাকে, নাক দিয়ে পানি ঝরে, গলা ব্যথা ও খুসখুস করে, শুকনা কাশি থাকে। জ্বরও থাকতে পারে। এগুলো বেশির ভাগ ভাইরাসজনিত রোগ।


ঋতু পরিবর্তনের সময় শিশুদের নাক-কান বন্ধের চিকিৎসা সম্পর্কে বেসরকারি গণমাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন, অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী বিভাগীয় প্রধান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা।


ঋতু পরিবর্তনের সময় শিশুদের নাক-কান বন্ধের সমস্যা বেড়ে যায়। বেশির ভাগ ভাইরাসজনিত ঠান্ডা-কাশিতে ওষুধ লাগে না। তবে শুকনা কাশি শিশুদের কিছুদিন বেশি ভোগাতে পারে।


শীতকালীন ঠান্ডা-কাশি খুব ছোঁয়াচে, দ্রুত ছড়ায়। তাই যার হয়েছে, তাকে অন্যদের সামনে হাঁচি-কাশি দেওয়া থেকে বিরত রাখুন। হাঁচি-কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করুন বা করতে বলুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ধুলাবালি, ঠান্ডা থেকে দূরে রাখুন। শীতে নিয়মিত গোসল করান। শিশুদের আরামদায়ক টুপি ও মোজা পরাবেন। জুতা পরিয়ে রাখুন। খালি পায়ে ফ্লোর বা মাটিতে হাঁটলে ঠান্ডা লাগতে পারে।


শিশুদের ফ্রিজের ঠান্ডা খাবার ও আইসক্রিম খাওয়াবেন না। খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে দিন। ভিটামিন সি–যুক্ত ফলমূল ও শাকসবজি খওয়ান। কলা নন-অ্যাসিডিক, লো গ্লাইসেমিক খাবার, যা গলা খুসখুস ও ঠান্ডা-সর্দির ভাব কমায়। সাধারণ ঠান্ডা-সর্দি-কাশিতে অন্যান্য খাবারের সঙ্গে শিশুকে বেশি বেশি বুকের দুধ খাওয়ান। মধু, তুলসী পাতার রস, আদা–চা, লেবুর শরবত বা চা, হালকা গরম পানি অল্প অল্প করে পান করান। হাতে-পায়ে শর্ষের তেল আর রসুন মালিশ করলে আরাম পেতে পারে। ডিমের সাদা অংশ, গাজর, চিকেন স্যুপ ঠান্ডায় ভালো কাজ করে।


শিশুর নাক বন্ধ হলে নাকে শর্ষের তেল দেবেন না। নাক পরিষ্কার রাখুন। নাক পরিষ্কারের জন্য নরমাল স্যালাইন ব্যবহার করুন। একটু বড় শিশুরা সর্দি, গলা ব্যথা বা শুকনো কাশি হলে লবণজলে গড়গড়া করতে পারে। গরম পানিতে মেনথল মিশিয়ে নাক-মুখ দিয়ে সেই ভাপ টানলে বন্ধ নাক দ্রুত খুলে যায়। অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজলিন নাকের ড্রপ ব্যবহার করতে পারবে। তবে সাধারণ ঠান্ডা-সর্দি-কাশিতে শিশুকে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন–জাতীয় ওষুধ ভুলেও খাওয়াবেন না।


কাশি হলেই ওষুধ খাওয়াবেন না। মনে রাখবেন, রোগ সাধারণ হোক বা মারাত্মক, যেকোনো স্বাস্থ্যসমস্যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে; নিজের ইচ্ছামতো বা অন্য কারও পরামর্শে নয়। খেয়াল রাখুন, শিশু বেশি অসুস্থ হয়ে যাচ্ছে কিনা। নেতিয়ে পড়ছে, হাসছে না, খেলছে না, তাকাচ্ছে না—এমন হলে চিকিৎসকের কাছে নিয়ে যান।


জ্বর এলে, খেতে না পারলে, শ্বাস নিতে কষ্ট হলে অথবা বেশি ঘনঘন শ্বাস নিলে, শ্বাস নিতে বুকের নিচের দিকটা দেবে গেলে, বুকে শাঁ-শাঁ বা চিঁ-চিঁ শব্দ, কাশি দীর্ঘস্থায়ী (২ সপ্তাহ বা তার বেশি) হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, এগুলো বিপদচিহ্ন।


আরও খবর




বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে

ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে এক দিনে ৫ জন হাসপাতালে

দীর্ঘ দেড় যুগ পর সরকারী মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ,নারীসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনটে ৯ ওয়ার্ডের তরুণ-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক

নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা

ফতুল্লায় ঋণের কিস্তির টাকা নিয়ে অভিমানে তরুণীর মৃত্যু

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ, জীবিত উদ্ধার ৮

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

শরণখোলায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

রাণীনগরে অনৈতিক কর্মকান্ডে ৬ নারী-পুরুষ আটক

মৃত্যুর মুখোমুখি চার বছরের ফাতেহা: এতিম মেয়েকে বাঁচাতে আকুল মায়ের করুণ আর্তনাদ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি