শিরোনাম
কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

সবজির দাম আরো বেড়েছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঢাকার বাজারগুলোতে সবজির দাম আরো বেড়েছে। গত দুই সপ্তাহ সবজির দাম কিছুটা স্বাভাবিক থাকলেও শুক্রবার (২০ সেপ্টেম্বর) আগের সপ্তাহের চেয়ে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এছাড়া চাল-ডাল ও মাছ মাংসের দাম দাম এখনো কমেনি। বাজারে চড়া মূল্যে নিত্যপণ্য ক্রয় করতে হচ্ছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


কাঁচা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে, বেগুন ১১০ টাকায়, পটল ৬০ টাকায়, পেপে-৪০ টাকায়, কাঁচামরিচ ২৪০ টাকায়, লাউ ৬০ টাকায়, ঝিঙা ৫০ টাকায়, করলা ৮০ টাকায়, মুলা ও মিষ্টি কুমড়া ৫০ টাকায়, প্রতিটি চাল কুমড়া ৪৫ টাকায়, গাজর ১৭০ টাকায় এবং সিম ২৩০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি টমেটো ১৬০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, কাকরোল ৭০ টাকায়, সিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।


সবজি বিক্রেতারা বলেন, বন্যার কারণে কাঁচা সবজি নষ্ট হওয়ায় পাইকারি বাজারে আমদানি কম হচ্ছে। ফলে গত ২ থেকে ৩ দিনের মধ্যে কাঁচা বাজারে সকল সবজির দাম প্রায় ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে দাম দ্বিগুন ছাড়িয়ে গেছে। এতে করে কিছুটা কমেছে বেচা বিক্রি।


অপরদিকে পেঁয়াজের দামও এখনো চড়া। গত সপ্তাহের মতোই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। আর প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।


চালের বাজার ঘুরে দেখা যায়, চালের মধ্যে প্রতি কেজি আটাশ গত সপ্তাহের চেয়ে দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। আর প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। দেশি মুসরির ডাল বিক্রি হচ্ছে ১৪০ ও ইন্ডিয়ান ১১০ টাকা প্রতি কেজি এবং মুগের ডাল ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


মাছের বাজার ঘুরে দেখা যায়, ছোট মাছ কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা, টাকি মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি রুই ছোট সাইজ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা এবং বড় সাইজের রুই ৬০০ থেকে ৭০০ টাকা দরে। অপর দিকে এক কেজির ওপর ওজনের (গ্রেড) প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়। আর ৭০০-৯০০ গ্রাম (মাজলা) ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়।


অপর দিকে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা, ব্রয়লার মুরগী প্রতি কেজি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকায়। আর পাকিস্তানী কক বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। এদিকে ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা ডজন এবং ডজন প্রতি হাঁসের ডিম ২৩০-২৪০ টাকায় বিক্রয় হচ্ছে।


আরও খবর




কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

আসছে বড় বাজেট

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা, চাপে ক্রেতা