শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

শরীর ফিট তো অভিনয়ে হিট

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শনিবার ০২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অভিনয়ের আগে রিহার্সাল ও নাচের জন্য শরীরকে ফিট রাখার চাপ থাকে তারকাদের ওপর। এই পরিস্থিতিতে একাধিক বলিউড তারকা নিজেকে ফিট রাখতে বহু ধরনের ডায়েট চার্ট মেনে চলেন। কারণ বলিউডে শরীর ফিট তো অভিনয়ে হিটÑ এমনটাই বলা হয়। এক নজরে দেখা যাক বলিউড তারকাদের ডায়েট চার্ট...


শাহরুখ খান


খাবার খাওয়ার ব্যাপারে সব সময়ই কড়া নিয়ম মেনে চলেন শাহরুখ খান। এই যেমন ডুবো তেলে ভাজা ও মসলাযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলেন। নিজের শরীরকে ফিট রাখার জন্য দুপুর আর রাতের খাবারে বেশি গুরুত্ব দেন সালাদকে। সঙ্গে থাকে স্যুপ। তবে মাংস খাওয়ার ব্যাপারে রয়েছে আপত্তি। পার্টিতে অবশ্যই যান, তবে সেখানে সাধারণত কোনো খাবার বা পানীয় ছুঁয়ে দেখেন না।


আমির খান


প্রতিটি ছবিতে আমির খানকে দেখা যায় একদম ভিন্ন লুকে। কখনো ওজন বাড়ান, কখনো আবার কমান। এজন্য কঠোর পরিশ্রম করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ডা. নিখিল ধুরন্ধরের পরামর্শ অনুযায়ী ‘তারে জামিন পার’ তারকা কড়া নিয়ম মেনে ডায়েট চার্ট অনুসরণ করেন। ইন্ডিয়া টুডেকে আমিরের ঘনিষ্ঠ সূত্র এক সাক্ষাৎকারে জানায়, অভিনেতা প্রতিদিন সবজি ও রুটি খান। আর পরিমাণমতো প্রোটিন।


দীপিকা পাড়ুকোন


নিজের ফিটনেস ধরে রাখার জন্য একাধিক অভ্যাস পালন করেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’খ্যাত তারকা। তার ডায়েট চার্টে থাকে ডিমের সাদা অংশ, গ্রিলড ফিশ, কম ফ্যাটের দুধ, আর প্রচুর সবজি। সাধারণত দক্ষিণ ভারতীয় খাবারে ভাত বা চালের তৈরি খাবার খাওয়ার অভ্যাস বেশি থাকে। তবে দীপিকা সেদিকে পা বাড়ান না। শরীর ফিট রাখতে নিয়মিত জিমও করে থাকেন।


অক্ষয় কুমার


ফিটনেসের প্রতি জোর বাড়াতে নিজের মতো করে কসরত করে থাকেন অক্ষয় কুমার। তিনি হাই প্রোটিনের ডায়েটের সঙ্গে সবজি খাওয়ায় বিশ্বাসী। বলিউডের খিলাড়ি তারকার খাদ্য তালিকায় থাকে পরোটা, দুধ, হালকা তেলে সেদ্ধ করা সবজি। এছাড়া সকালে ডিমের সাদা অংশ থেকে তৈরি অমলেট খেতে পছন্দ করেন অক্ষয়। চরিত্র অনুযায়ী পর্দায় হাজির হতে প্রতিনিয়ত শরীরের দিকে আলাদা নজর দেন তিনি।


জন আব্রাহাম


তার শরীর নিয়ে বডি বিল্ডিং করা অনেকেই বেশ ঈর্ষান্বিত! তবে বহু বছর ধরে নিজের শরীরকে একইভাবে সুঠাম রেখেছেন জন আব্রাহাম। প্রচুর ফল নিজের ডায়েটে রাখেন অভিনেতা। এছাড়া ডিমের সাদা অংশ নিজের ডায়েটে রাখতে পছন্দ করেন। প্রতিটি সিনেমা করার আগে চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে আলাদা করে প্রস্তুতিও নেন।


কারিনা কাপুর খান


মা হওয়ায় কারিনা কাপুর খান আলাদা করে বেবিফ্যাট শরীরে জমতে দেননি। মাতৃত্বের সময়ও ব্যায়ামে বিশ্বাসী ছিলেন, আর মাতৃত্বের পর তিনি জিমে যেতেন ফিটনেসের জন্য। এর সঙ্গে ডায়েটে ভাত রাখতেন। অনেকেই মেদ হওয়ার ভয়ে ভাত খেতে চান না, তবে কারিনা খেয়ে থাকেন খিচুড়ি। এছাড়া মৌসুমি সব ফল রাখেন খাবারের তালিকায়।


মালাইকা অরোরা


ফিটনেসের নিখুঁত ধারায় কার্যত মাত করে দিচ্ছেন মালাইকা অরোরা। বহু বছর ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী সকাল শুরু করেন দেশি ডায়েট দিয়ে। নাস্তায় তিনি পোহা, ইডলি, আর মৌসুমি ফল খান। পরবর্তীকালে দিনের বাকি অংশে বিভিন্ন ধরনের বাদাম খেয়ে থাকেন। এর সঙ্গে চলে তার জিম সেশন।


রাধিকা আপ্তে


‘আমি খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কখনই কঠোর হতে পারি না। মনে হয়, পেটের সঙ্গে, মনের সঙ্গে এ মহা অন্যায়। আমি সব খাই। কিন্তু গাণিতিকভাবে এই সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রাখি। নাচের প্র্যাকটিস বাড়িয়ে দিই। হাঁটি, সাঁতার কাটি, সাইক্লিং করি। মাঝে মাঝে সফট মিউজিক ছেড়ে ইয়োগা করি। জিমে গিয়ে ব্যায়াম করা আমার পোষায় না। আমি বিশ্বাস করিÑ আমরা যদি একটু বুঝে ব্যালান্স করে খাই, তাহলে কখনই কঠোর ডায়েটের দরকার পড়বে না।’


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই