শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

শর্বরীই কি হচ্ছেন ‘ডন-৩’র নায়িকা

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

‘ডন’ ছবির নতুন কিস্তিতে নায়ক হচ্ছেন রণবীর সিং। এরই মধ্যে সেখবর বলিউডপ্রেমীদের কাছে পৌঁছে গেছে। কিন্তু এর নায়িকা কে হচ্ছেন তা নিয়ে ছিল নানান জল্পনা-কল্পনা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান হয়ে শেষে ডন এসে পড়লো রণবীরের কাঁধে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার উত্তরাধিকার হচ্ছেন কে!


শুরুতে জানা যায় ডন-৩ ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন। পরে জানা গেল ছবিতে থাকবেন কিয়ারা আদভানি। তাদের নামগুলো বাতিল হলো কি না সেটা এখনও নিশ্চিত না হলেও অবশেষে এসেছে নতুন নাম। অনেক জল্পনা-কল্পনার পর জানা গেল নতুন একটি মুখ নেবেন তারা। সেও পুরোপুরি নতুন হলে চলবে না। তবে কি শর্বরীই হচ্ছেন ডন-৩-এর নায়িকা?



হ্যাঁ, আপাতত এটাই খবর। শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন-৩’তে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র জানায়, শর্বরীকে ‘ডন-৩’ করার প্রস্তাব দিয়েছে প্রযোজনা সংস্থা। প্রস্তাব লুফে নিয়েছেন অভিনেত্রী। খবরটি জানিয়েছে প্রযোজনা সংস্থা সূত্র। ‘মুনিয়া’ ও ‘আলফার’ পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হচ্ছেন শর্বরী।




‘বান্টি অউর বাবলি টু’তে নায়িকা হিসেবে অভিষেক হয় শর্বরীর। গত বছর থেকে দারুণ সময় যাচ্ছিলো তরুণ অভিনেত্রী শর্বরীর। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর উষ্ণ উপস্থিতি দর্শকদের মনে লেগে আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহারাজ’ কিংবা সাম্প্রতিক ছবি ‘বেদা’য় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে। এই তিন ছবি বলিউডে পরিচিতি দিয়েছে শর্বরীকে।


শর্বরী মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী মনোহর জোশির নাতনি। ১৬ বছর বয়সে মডেলিংয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। কলেজে পড়াকালীন ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। নিজের অভিনয় দক্ষতা বাড়াতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে থিয়েটারে বিভিন্ন কর্মশালায় যোগ দিতেন। কেক বানানো, কিবোর্ড বাজানো শিখেছেন। শিখেই যাচ্ছেন নানান রকম নাচ। এভাবে একের পর এক নতুন নতুন সব দক্ষতায় নিজেকে টইটম্বুর করে এগিয়ে রেখেছিলেন এই তরুণ অভিনেত্রী। ফলাফল পেতে শুরু করেছেন।




এ বছর মুক্তি পাবে শর্বরী অভিনীত আরও একটি নতুন ছবি ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। তারপর রইলো আরও বড় চমক, ‘ডন ৩’। ডন ফ্র্যাঞ্চাইজিতে তার যুক্ত হওয়ার খবরে এখন শুভেচ্ছায় ভাসছেন শর্বরী ওয়াঘ।


আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল