শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

‘স্ত্রী ২’-এর সাফল্যে তামান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন!

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্না ভাটিয়ার নতুন সিনেমা ‘সিকান্দার কা মোকাদ্দার’। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি থেকে ভালোই প্রশংসা মিলছে দক্ষিণী এই নায়িকার পক্ষে। তবে এখনও তিনি তুমুল প্রশংসায় ভাসছেন ‘স্ত্রী ২’ সিনেমার গানের সূত্রে।


চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির পর ছবিটি বলিউডের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের এই ছবি এরমধ্যে ব্যবসা করেছে ৬০০ কোটি! সেই সূত্রে এখন সবাই ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে, এতো বড় সাফল্যে কার ভূমিকা আসলে কতটুকু! অনেকেই দাবি করছেন, ছবিটির অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্যের পেছনে রয়েছে তামান্না ভাটিয়ার উপস্থিতি ও ‘আজ কি রাত’ গান। অনেকেই সামনে আনছেন শ্রদ্ধা কাপুরের পারফরমেন্স কিংবা গল্পের বাঁক।


এমন জল্পনা থেকে বেরিয়ে আসতে এনডিটিভির পক্ষ থেকে প্রশ্নটি ছুঁড়ে দেওয়া হলো সরাসরি তামান্না ভাটিয়াকে। জানার চেষ্টা হলো, ছবিটির সাফল্যে তার ভূমিকা আসলে কতটুকু বলে মনে করেন তিনি। জবাবে বিনয়ের সুরে তামান্না বলেছেন, ‘হ্যাঁ, আমি মনে করি সিনেমার বাণিজ্যিক সাফল্যে গানটি বড় অবদান রেখেছে।’


তবে তামান্না এটাও মনে করেন, শুধু গান নয়, শ্রদ্ধা কাপুর থেকে শুরু করে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সবারই ভূমিকা রয়েছে এই সাফল্যে।


পাল্টা প্রশ্ন ছিলো তামান্নার প্রতি, তার পারফরমেন্স যেহেতু ছবিটির সফলতার পেছনে অন্যতম কারণ, সেহেতু লভ্যাংশ দাবি করবেন কি না! জবাবে হেঁসে উড়িয়ে দিলেন নায়িকা। বললেন, ‘এই গান থেকে যে ভালোবাসা পেয়েছি, আর কিছুর প্রয়োজন নেই।’


‘স্ত্রী ২’ সিনেমায় স্থান পাওয়া গানটি এতটা সাফল্য পেয়েছে কেন? কী কারণ থাকতে পারে বলে মনে করেন তামান্না। জবাবে বলেন, ‘আমি মনে করি, যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা হলো, যখন একজন অভিনেতা গানে পারফর্ম করে, সেটা কিছুটা আলাদা হয়। সেখানে অভিনেতাকে চরিত্রের কথা মাথায় রাখতে হয়। এমনকি মাথায় রাখতে হয় আপনি গানটির সাথে কতটা যুক্ত। এই গানটি শুট করার সময় আমি আসলে পুরো বিষয়টি জেনে-বুঝে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সেজন্যই হয় তো দর্শকরা এতোটা পছন্দ করেছেন।’  


বলা দরকার, ‘স্ত্রী ২’ সিনেমায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠিসহ অনেকে। নির্মাণ করেছেন অমর কৌশিক।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই