শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

উত্থান-পতনের টানাপোড়েনে মাহী

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০১ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কী চাইতে কী হয়ে যাচ্ছে একের পর এক মাহিয়া মাহীর। চলচ্চিত্রে থিতু হলেও এর ভেতরে-বাইরে কীসের চাপে যেন লন্ডভন্ড হয়ে যাচ্ছে ক্যারিয়ারে অর্জিত সাফল্যগুলোও। প্রথম স্বামীর সঙ্গে ভালোবাসার বিয়ে ভাঙা, দ্বিতীয় বিবাহ, 'মুরাদকান্ড', জাতীয় নির্বাচন- এমন একের পর এক ঝুটঝামেলা যেন তাকে ছাড়তেই চাইছে না। প্রথম বিয়ে কেন ভাঙল জানল না কেউ। আবার সে বিয়ে ভাঙতে না ভাঙতেই অর্থাৎ মাসতিনেক যেতে না যেতেই যোগাড়যন্তর করে ফেললেন কামরুজ্জামান সরকার রাকিব নামে আরেক পাত্র। যা তখন বেশ আলোচনার জন্ম দেয়।


কারণ, ঘটনাটি এতই দ্রম্নত ঘটল অনেকে মনে করেছেন প্রথম বিয়ে ভাঙার পদধ্বনির সময় থেকেই মাহী হয়তো দ্বিতীয় বিয়ের পাত্রটি খুঁজতে শুরু করেন। অনেকে যেমন চাকরি ছাড়ার আগে আরেক চাকরি ঠিক করেন এবং কিংবা আরেকটি চাকরি নিশ্চিত করার আগে আগের চাকরি ছাড়েন না- ব্যাপারটি যেন সেরকমই ঘটেছিল মাহীর দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসার আগে।


প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহী। প্রথম বিয়ে হয় ২০১৬ সালের ২৫ মে। পাঁচ বছর কাটতে না কাটতেই পঞ্চম বিবাহবার্ষিকীর দু'দিন আগে সেই সম্পর্কের ইতি টানেন অভিনেত্রী। তখনো প্রথম স্বামী অপু বলেছিলেন, 'ছয় মাস ধরে আমাদের মধ্যে বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়েছে।' নতুন বিয়ের পর মাহী দ্বিতীয় স্বামীর উদ্দেশ্যে লিখেন, 'আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব প্রিয় ডায়েরিতে। তোমার এই একটা লাইনের জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। প্রিয়তম, তোমার এই একমাত্র বৌয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃতু্য পর্যন্ত তুমিই থাকবে ইনশাআলস্নাহ, ভালোবাসি তোমাকে।'


এ সময় থেকে মাহী যেন আরও উচ্চাভিলাষী হয়ে উঠলেন। চাইলেন রাজনৈতিক ক্ষমতা। বিয়ের অল্প সময়েই সন্তান নিলেন। নাম রাখলেন ফারিশ। মানে কী? ফারিশতা থেকে ফারিশ! সন্তানকে দেওয়া এমন একটি চমৎকার নাম থেকেও বোঝা যায় এ সংসার কখনো ভেঙে যাবে এমন প্রস্তুতি কখনোই ছিলেন না মাহী। এ সংসার আজীবন চলবে ভেবেই তো এই সন্তান নেওয়া!


অনেকে মনে করেন, 'মুরাদকান্ড'র দুঃসহ স্মৃতিই মাহীকে রাজনৈতিক ক্ষমতার প্রতি অতি উৎসাহী করে তোলে। যে রাজনৈতিক ক্ষমতার জোরে মুরাদ মাহীকে অপমান করেছে সেটারই শিক্ষা দিতে চাইলেন এমপি হয়ে তিনি। চাইলেন স্বামীর রাজনীতিক পরিচয়কে কাজে লাগাতে। তবে তিনি হয়তো জানতেনই না রাজনৈতিক অঙ্গনেও একটা শ্রেণি বিভাজন থাকে। আপাতত সুসম্পর্ক থাকলেও সেই শ্রেণি বিভাজনে কোন নেতা কোন সারিতে থাকেন তার একটা ভেদ-অভেদ থাকে।


পরে যা হওয়ার হয়েছে। মাহী পারলেন না। প্রথমে উপ-নির্বাচনে তারপরে সরাসরি নৌকা প্রতীক পেতে। ভেবেছিলেন চলচ্চিত্রের পরিচিতিই তাকে পাস করিয়ে দিবে। 'নৌকা' না পেয়ে 'ট্রাক' প্রতীকে 'স্বতন্ত্র' প্রার্থী হলেন। এখানেও তাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। প্রথমে বাতিল হয় তার আবেদন। পরে লড়াই করে প্রার্থিতা ফিরে পান। দিনশেষে আসল নির্বাচনে গো-হারা হারলেন। বাজেয়াপ্ত হলো জামানত। হাল ছাড়তে চাননি। আবারও মনোনয়ন ফরম তুললেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সংরক্ষিত আসনে 'নারী সংসদ সদস্য' হিসেবে। শুধু তিনিই নন, শোবিজের সবাই প্রত্যাখ্যাত হলেন।


তখন কী করবেন মাহী! রাজনৈতিক উচ্চাভিলাষের স্বপ্নগুলোর সবই ভেঙে চুড়মুড়! হঠাৎই ফেসবুকে ফলোয়ারদের চোখে পড়ল মাহীর দ্বিতীয় সংসারও ভাঙছে! ১৬ ফেব্রম্নয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় জানান মাহিয়া মাহী। নড়েচড়ে বসেেল মিডিয়া। এরপর থেকে ফেসবুকে বিভিন্ন সময় করা পোস্টে নিজের একাকিত্বে ভোগা ও আস্থাহীনতার বিষয় তুলে ধরেছেন তিনি।


তবে কেন বিয়ে ভাঙছে কিছুই বলতে চাইলেন না মাহী। বলেনও নি। এতটুকুই জানান, তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা হচ্ছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আর কী নিয়ে সমস্যা হচ্ছে সেটাও স্পষ্ট করে জানাননি। শুধু জানিয়েছেন, দু'জনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথম বিয়েটির মতোই দ্বিতীয় বিয়ে ভাঙার কাহিনীটিও রহস্যই থেকে গেল কেন মাহীর বিয়ে বারবার ভাঙে! কেন তার সংসার এত ঠুনকো!


এবার মাহী আবারও বললেন, তার পেটে বোমা মারলেও, মাথায় গুলি চালালেও তিনি কখনোই বলবেন না কেন তার এই বিয়েটি ভেঙে গেল! সদ্য প্রাক্তন হয়ে যাওয়া স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে তিনি কখনোই কিছু বলতে পারবেন না। ২৭ ফেব্রম্নয়ারি, মঙ্গলবার ফেসবুকে তার নতুন ভিডিও বার্তায় এমন কথাই বলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহী।


এই বক্তব্যে তিনি স্বামী রাকিব সরকারকে নিজের জীবনের 'অতীত' বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে এই অভিনেত্রী বলেছেন, আমার পেটের মধ্যে বোমা মারলেও, মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না।


মঙ্গলবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তা নিয়ে হাজির হয়ে এই কথাগুলো বলেন মাহী। এ সময় সিনেমা থেকে দূরে সরে আসার কারণও জানান অভিনেত্রী। তবে ইতোমধ্যে কেন তাদের বিয়ে ভাঙল এ নিয়ে স্বামী রাকিবও একটি ভিডিও নিয়ে আসার কথা জানিয়েছিলেন। সেটা না আনা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আসলেই কেন ভাঙল এ বিয়ে। তবে প্রথম স্বামীর মতো দ্বিতীয় স্বামীকে নিয়েও মাহীর কোনো অভাব-অভিযোগ প্রকাশ্যে না আনা তার চরিত্রের অন্যতম একটি গুণগত বৈশিষ্ট্য হয়ে থাকবে।


অন্যদিকে বিয়ে ভাঙার পর চার বছর সংযমের পর দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন মাহীর প্রথম স্বামী পারভেজ মাহমুদ অপু।


মাহী বলেন, 'রাকিব আমার সাবেক স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে ভালোবেসেছি। অল্প না, অনেক ভালোবাসি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি? কারণ তিনি তা পছন্দ করতেন না। সে আমাকে কখনো বলে নাই যে তুমি সিনেমা করতে পারবে না। আমার মনে হয়েছে যে, ওর এটা (সিনেমা) পছন্দ না। আমি এ জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।'


রাকিবকে এখনো সম্মান করেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, 'রাকিব ফেসবুকে কি লিখল, কি লিখল না সেটি আমার কিছু যায় আসে না- আমি 'ডো'ন্ট কেয়ার'। আমার পেটের মধ্যে বোমা মারলেও, আমার মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। আমি তাকে সম্মান করি এবং এটা মৃতু্য পর্যন্ত থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কী প্রবলেম। বিয়ের হলে বোঝা যায় কার কী প্রবলেম।'


এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আমার কোনো গান ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, কোনো সিনেমা দেখলে ডায়ালগ ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, সে জন্য আমার মন খারাপ এমন নয়। তবে হঁ্যা, দীর্ঘদিনের এক সম্পর্ক থেকে বের হয়ে এসেছি, সে জন্য মন খারাপ। তবে এটা নিয়ে যেভাবে নিউজ করছে, মনে হচ্ছে যেন আমি কাউকে খুঁজতে দ্বারে দ্বারে ঘুরতেছি। না, আমার কাউকে লাগবে না। আমার ফারিশ আছে। আমি তাকে নিয়েই ভালো আছি।'


মাহী আরও বলেন, 'আমার সামনে এখন আবার বড় লড়াই। আমার সন্তান ফারিশকে বড় করতে হবে। তাই আমি নতুন করে কাজ শুরু করতে চলেছি।'



আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল