শিরোনাম
সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময় শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু গংগাচড়ার বড়বিল ইউনিয়নে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চন্দনাইশ ধোপাছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে গ্যাস সংকটে নাকাল জনজীবন
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রফতানি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম দুই মাসে রফতানি কমেছে প্রায় সাড়ে ৮ শতাংশ। মার্কিন শুল্ক নীতির কারণে চীন ও ভারতের রফতানি কমে গেলেও ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি দেশের রফতানিকারকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। উদ্যোক্তাদের দাবি, অভ্যন্তরীণ জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর পথকে আরও কঠিন করে তুলছে।



দেশে রাজনৈতিক অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারে মার্কিন কূটনৈতিক চাপের মধ্যেই চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। অটেক্সার তথ্য অনুযায়ী, এ সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ১৩৭ কোটি ডলারের পোশাক রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ৮ শতাংশ কম। একই সময়ে চীন ও ভারতের রফতানি কমলেও ভিয়েতনামে প্রায় ৩ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

 

নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, রফতানি বাড়াতে তাদের সরকার যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছে, কিন্তু বাংলাদেশে সেই তুলনায় নীতিগত পরিবর্তন খুব ধীর। আমরা অনেকটা অনুকরণনির্ভর, আমাদের আইন ও নীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না।

 

জ্বালানি সংকট, ঈদের ছুটিসহ টানা ছুটির কারণে গত দুই মাসেও উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি শুল্কচাপ, ক্রেতাদের ব্যয় সংকোচন, বন্দর জট ও শিপমেন্ট সমস্যায় বড় বাধার মুখে পড়েছে রফতানি কার্যক্রম। এসব কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের হিস্যা কমছে বলে মনে করছেন উদ্যোক্তারা।


 

এর মধ্যে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক বাজারের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যা রফতানি খাতের পুনরুদ্ধারের পথে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সোর্সিং এককেন্দ্রিক না রেখে বৈচিত্র্য আনতে হবে। ভবিষ্যতে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও সোলার এনার্জিতে গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অনিশ্চয়তা।

 

সরবরাহে বৈশ্বিক বাধার মধ্যে রফতানিমুখী শিল্পে অভ্যন্তরীণ সহায়তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, বাংলাদেশ ব্যাংককে একটি বিশেষ প্যাকেজ তৈরি করতে হবে, যেখানে স্বল্প সুদে ঋণ, সফট লোন এবং প্রয়োজন হলে রিশিডিউলিং সুবিধা থাকবে। বিশেষ করে সংকটকালীন সময়ে এসব উদ্যোগ জরুরি।

 

অটেক্সার তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্র ১১৭০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ১৩ শতাংশ কম।


আরও খবর




ডুয়েটের নবনিযুক্ত প্রো-ভিসির সঙ্গে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা

তারাগঞ্জে" জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬" পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর পরিদর্শন: দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রশাসনের

সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময়

শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

গংগাচড়ার বড়বিল ইউনিয়নে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চন্দনাইশ ধোপাছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ

ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

গ্যাস সংকটে নাকাল জনজীবন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা