শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

১৩ মার্চ বিয়ে, কৃতি আসবেন তো!

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

২০১৭ সালে ‘শাদি মে জরুর আনা’ নামের একটি হিন্দি ছবি মুক্তি পেয়েছিল। রত্না সিনহা নির্মিত এই ছবিতে দেখা যায়, নায়ক-নায়িকার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন বরযাত্রী নিয়ে নায়ক এসে দেখেন পাত্রী পালিয়েছে! এরপর নাটকীয় কায়দায় গল্প অনেক দূর গড়ায়। ছবিটির গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয় সবই দর্শকের ভালোবাসা পেয়েছিল।



এই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কৃতি খারবান্দা। আর বাস্তবেই এবার তার বিয়ে ঠিক হয়েছে। তারিখ আগামী ১৩ মার্চ। ইতোমধ্যে নিমন্ত্রণ কার্ডও চলে গেছে অতিথিদের কাছে। ফলে মজার ছলে দর্শকরা প্রশ্ন তুলতেই পারেন, বিয়ের দিন খোদ কৃতি আসবেন তো!


কৃতি খারবান্দা প্রেম করছেন, এটা কম-বেশি সবার জানা। অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। সেটা তারা কখনও আড়াল করেননি। এবার প্রেমটাকে পূর্ণতা দিতে চলেছেন তারকাদ্বয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির রিপোর্ট বলছে, আগামী ১৩ মার্চ মালাবদল করবেন তারা। এর জন্য গত বছর থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন এই যুগল।


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাদের বিয়ের কার্ডে দেখা যায় ইলাস্ট্রেশনে তৈরি করা একটি মুহূর্ত। এক জুটি সমুদ্রের দিকে তাকিয়ে বসে রয়েছে। তাদের সঙ্গে আছে দুটো পোষ্য। কার্ডে লেখা, ‘প্রিয়জনদের সঙ্গে নিয়ে উদযাপন করার অপেক্ষা সইছে না!’



যদিও কৃতি কিংবা পুলকিত কেউই তাদের বিয়ে নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি। তবে গত ভালোবাসা দিবসে পুলকিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে কৃতি লিখেছিলেন ‘লেট’স মার্চ টুগেদার, হ্যান্ড ইন হ্যান্ড।’ এই মার্চ মানে যাত্রা বা পথচলা। তবু ধারণা করা হচ্ছিল, মার্চ মাসেই বিয়েটা সেরে নেবেন তারা। ইতোপূর্বে জানুয়ারিতে দুই পরিবারের উপস্থিতিতে তারা বিয়ের পূর্ব প্রস্তুতিস্বরূপ রোকা অনুষ্ঠান বা বাগদান সম্পন্ন করেছেন।


উল্লেখ্য, কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হন ২০১৯ সালের ‘পাগালপান্তি’ ছবিতে। এই ছবির শুটিংয়েই তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে। এরপর লুকোছাপা না করেই প্রেমের গল্প রচনা করে চলেছেন তারা। এবার তাদের সম্পর্ক স্বীকৃত নাম পাচ্ছে।


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজশাহীতে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নানা আয়োজন

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

কেন এই অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেননি প্রিয়াঙ্কা?

সাবিলা নূরকে ‘বাংলার উরফি জাভেদ’ বলছেন নেটিজেনরা

জঁ-পল সার্ত্রের ‘ম সঁ স্কাপটুর’’ অবলম্বনে ‘চেম্বার অব বিয়িং’ উৎসবে বিশেষ প্রদর্শনী

অভিযোগ আর অপবাদের মাঝে শান্তি খুঁজছি: নুসরাত