শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ

প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
অভিযোগ না করায় সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে * বিশ্বস্ততা অর্জন করেই শেষ আঘাত * সাইবার স্পেসে ওতপেতে আছে অসংখ্য চক্র

ঘরে বসে মোটা অঙ্কের টাকা আয়ের লোভ দেখিয়ে ফ্রিল্যান্সিংয়ের নামে তরুণ-তরুণীদের অর্থকড়ি হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারকচক্র। লাভের টোপে পড়ে সর্বস্ব হারাচ্ছেন তারা। তবে লোকলজ্জা এবং বাড়তি ঝামেলার ভয়ে আইনি প্রতিকার চাইতে যান না অনেকেই।



বিশ্লেষকরা বলছেন, সাইবার প্রতারকের সংখ্যা দিন দিন বাড়ছে। যেন প্রতি এক গজ দূরে দাঁড়িয়ে আছে একেকজন সাইবার প্রতারক। হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি ল্যাপটপ কিংবা একটি কম্পিউটারই হয়ে উঠে সাইবার প্রতারকদের সবচেয়ে বড় অস্ত্র। আর ভুক্তভোগীরা অভিযোগ না করায় এই প্রতারকদের সংখ্যাও দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে।


অনুসন্ধানে জানা গেছে, সংঘবদ্ধ প্রতারক চক্র ফেসবুক, ইউটিউবসহ সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ আয়ের লোভনীয় অফার দেয়। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যোগাযোগ করেন তরুণ-তরুণীরা। এরপর প্রতারকচক্র প্রথমে তাদের কাজের বিনিময়ে কিছু অর্থ পেমেন্টও করে। একপর্যায়ে বিশ্বস্ততা অর্জন করে তারা তরুণ-তরুণীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এই ধরনের প্রতারণার শিকার হয়ে সম্প্রতি রামপুরা থানায় মামলা করেন আরাফাত হোসেন নামে এক তরুণ। তিনি জানান, ঘরে বসে সহজ পন্থায় আউটসোর্সিং করে প্রতিদিন ৫ হাজার টাকা আয় করার বিজ্ঞাপন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনি যোগাযোগ করেন। এরপর তাকে প্রথমে গুগল ম্যাপ রিভিউ এবং অনলাইন ভোটিং সিস্টেম আপগ্রেডেশন এর মতো সহজ কাজ দেওয়া হয়। ওই কাজগুলো করার পর প্রতারকরা তাকে বিকাশের মাধ্যমে ৪৫০ টাকা পরিশোধ করে। এতে আরাফাত হোসেনের বিশ্বাস বেড়ে যায়। এরপর তারা আরাফাতকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। তাকে জানানো হয়, ২০০০ টাকা ইনভেস্ট করলে ২৮০০ টাকা লভ্যাংশ পাওয়া যাবে। এরপর গত বছরের ২৯ অক্টোবর আরাফাত ২০০০ টাকা তাদের দেওয়া বিকাশ নম্বরে পাঠান। বিনিময়ে তাকে লভ্যাংশ হিসাবে ২৮০০ টাকা দেওয়া হয়। এতে লোভে পড়ে যান আরাফাত। তার কাছ থেকে দুই ধাপে ২৩ হাজার টাকা নেয় প্রতারকরা। ওই টাকার লভ্যাংশ চাইলে তাকে আরও ৩৬ হাজার টাকা পাঠাতে বলা হয়। ৩৬ হাজার টাকা পাঠানোর পর ওই টাকার লাভের অংশ পাঠানো হয়। এমন অভিনব কৌশলে আরাফাত হোসেনের কাছ থেকে ১ লাখ ৪৯ হাজার টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকচক্র। এই ঘটনায় আরাফাত রামপুরা থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট-এটিইউর সাইবার ক্রাইম উইংয়ের সদস্যরা নিশ্চিত হন, চক্রের মূল হোতা হিমেল ও মোশাররফ। ১৪ জানুয়ারি এটিইউর সাইবার ক্রাইম উইং মোশাররফকে গ্রেফতার করে। তবে হিমেল ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। শুধু একটি ঘটনাই নয়, জিজ্ঞাসাবাদে প্রতারক মোশাররফ জানিয়েছে, সে এ ধরনের অসংখ্য প্রতারণা করেছে। তরুণ-তরুণীদের লাভের প্রলোভন দিয়ে সে অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইবার স্পেসে এ ধরনের অসংখ্য চক্র ওঁৎপেতে রয়েছে। তারা অভিনব কৌশল অবলম্বন করে তরুণ-তরুণীদের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নিচ্ছে। এটিইউর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অগ্রগতির ধারায় বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের মূলমন্ত্র মূলত প্রযুক্তির উৎকর্ষ সাধন। প্রযুক্তির অগ্রগতি মানব জীবনের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তবে প্রযুক্তির এই জ্ঞানকে অমূলক ব্যবহার করে অনলাইনভিত্তিক নানা রকম অপরাধ (সাইবার ক্রাইম) সংঘটন করছে সংঘবদ্ধ চক্র। এরই একটি অংশ হলো অনলাইনভিত্তিক ফ্রিল্যান্সিংয়ের নামে লোভনীয় প্রলোভন দেখিয়ে প্রতারণা। এ ধরনের প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে তরুণ সমাজকে সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

আইন হবে ডিজিটাল : LexGlobal BD বাংলাদেশের আইনি ভবিষ্যৎ

এআই-এর মানবকেন্দ্রিক ভবিষ্যৎ নির্মাণ–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

বিডিকলিং একাডেমিতে চালু হলো 'বেসিক ইংলিশ কমিউনিকেশন্স' কোর্স

ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে সহজেই

জিবলি বানালেই বিপদ, হতে পারেন পর্নোগ্রাফির শিকার!

ভালোবাসা দিবসে সঙ্গীসহ অফিস ভিজিটে ৫০% ছাড়!

একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান খান

ডিজাইনে ‘বিডিকলিংয়ের গল্প’ সাজিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহক